• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:০০:২৭ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

নাটোরে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে বালু বোঝাই ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও চারজন।মঙ্গলবার সকালে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ছোটবাতকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০) একই গ্রামের সেকেনের ছেলে মনির হোসেন (২৭) এবং বাবলু হোসেন (৩৫)।আহতদের মধ্যে রয়েছেন- ইজিবাইক চালক রাব্বি (২২), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)।গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লালপুর থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে ঈশ্বরদীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি সড়কের দমড়েমুচড়ে যায়। এ সময় ইজিবাইকের একযাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে গুরুতর অবস্থায় ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। বর্তমানে আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।লালপুর থানার ওসি মজিবর রহমান জানিয়েছেন, সকালে হঠাৎ যাত্রীবাহী ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিন্ন লেনে চলে গেলে বিপরীতমুখী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি একটি দোকানে ঢুকে পড়ে।নিহতদের মরদেহ উদ্ধার করে থানা নেওয়া হয়েছে বলে জানান ওসি।