• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৭:৪৯:১০ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে বায়ুদূষণ রোধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি অবৈধ ইটভাটাকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পরিবেশগত বিধি লঙ্ঘনের দায়ে ভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।২৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার কেওঢালা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।পরিবেশ অধিদপ্তর জানায়, অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোর বিরুদ্ধে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে খান ব্রিকস ম্যানুফেকচারারকে ৭০ হাজার টাকা এবং মেসার্স আল্লাহ মহান ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অবৈধ ইটভাটার ধোঁয়া ও নির্গমন বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ। এসব ভাটা পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে। তাই আইন অমান্য করে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাশেদ বলেন, ‘বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নারায়ণগঞ্জে কোনো অবৈধ ইটভাটা বা পরিবেশদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান