• ঢাকা
  • |
  • রবিবার ৮ই চৈত্র ১৪৩২ সকাল ০৯:৫৯:১৬ (22-Mar-2026)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

একটি মহল অনৈতিক সুবিধা না পেয়ে অপপ্রচার চালাচ্ছে: অতিরিক্ত ডিআইজি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেছেন, সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখল ও বরাদ্দ সংক্রান্ত যে অপপ্রচার সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, কক্সবাজার সমুদ্রসৈকতের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় টুরিস্ট পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। বালিয়াড়ি দখল বা অবৈধ স্থাপনা নির্মাণের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল সুবিধা না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণীত মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিছু মহল ইচ্ছাকৃতভাবে ছোট মেয়েকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে, যা বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন তিনি।একই সঙ্গে তিনি পর্যটন নগরী কক্সবাজারের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, সমুদ্রসৈকতের বালিয়াড়ি রক্ষা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও তদারকি জোরদার করা হয়েছে। কোনো ধরনের অবৈধ দখল বা পরিবেশবিরোধী কার্যক্রমের তথ্য পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সংশ্লিষ্টরা মনে করছেন, কক্সবাজারের পরিবেশ ও পর্যটন শিল্পের স্বার্থে বালিয়াড়ি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশাসনের কঠোর অবস্থান এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।