গাজীপুরে একই পরিবারের ৫ জনকে হত্যা
ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক প্রবাসীর বাড়িতে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে।সময় টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবর থেকে জানা যায়, ৮ মে শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ ঘটনা ঘটে। আজ ৯ মে শনিবার সকালে বাড়ি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রবাসী মনির হোসেনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন ফোরকান মিয়া। ৮ মে শুক্রবার রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিকভাবে দেখা গেছে। প্রতিবেশীরা জানান, ফোরকান ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। সেই বিরোধের জেরেই তিনি স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে নির্মমভাবে হত্যা করে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কে বা কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।