• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ সকাল ১০:২৮:১৩ (09-May-2026)
  • - ৩৩° সে:

সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ডেস্ক রিপোর্ট: নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ ও গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের কারণে আজ ৯ মে শনিবার দেশের কয়েকটি এলাকায় টানা প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।৮ মে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।বিজ্ঞপ্তিতে বলা হয়, বনপাড়া গ্রিড উপকেন্দ্রে নতুন ৩৩ কেভি লাইন নির্মাণকাজের জন্য শনিবার বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।সমিতির সদর দফতরের অধীন বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।এ কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তবে কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময় কিছুটা কম-বেশি হতে পারে বলেও জানানো হয়েছে।অন্যদিকে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) খুলনার বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খালিশপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি মহসিন কলেজ ফিডারের লাইনের দুই পাশের গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বিদ্যুৎ বিচ্ছিন্নতার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে— ঈদগাহ রোড, ১৫০-১৫৬ নম্বর রোড, ১৮ নম্বর রোড, ১৭১-১৭৫ নম্বর রোড, ১১ নম্বর রোড, ১৬ নম্বর রোড, মহসিন কলেজ মোড়, নয়াবাটী ও বাংলার মোড় এলাকা।ওজোপাডিকো জানিয়েছে, কাজ শেষ হলে যে কোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে। তাই সংশ্লিষ্ট লাইন সব সময় সচল রয়েছে বলে বিবেচনা করতে গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে। সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের জন্য প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করেছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান