• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩২ রাত ০৮:১২:৩২ (01-Apr-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় অবৈধভাবে তেল মজুত, যুবককে জরিমানা

১ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪১:৫৫

নলডাঙ্গায় অবৈধভাবে তেল মজুত, যুবককে জরিমানা

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

১ এপ্রিল বুধবার সকালে নলডাঙ্গা উপজেলার একটি ফিলিং স্টেশনের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০০৯ সালের সংশ্লিষ্ট আইনের ৪৩ ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

Ad
Ad

অভিযুক্ত সাকিবুল ইসলাম (৩০) রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণবাঠি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। অভিযানের সময় তার কাছ থেকে ৮টি কন্টেইনারভর্তি তেল জব্দ করা হয়।

Ad

এদিকে, এলাকায় তেলের সংকটের কারণে সাধারণ কৃষক ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে দেখা গেছে। এতে নাটোর-নওগাঁ সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পেট্রোল পাম্পের পাশে অবৈধভাবে তেল মজুতের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

ইউএনও আরও বলেন, পর্যাপ্ত তেল মজুত রয়েছে এবং কোনো ধরনের অবৈধ মজুতদারির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
১ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৩:৩৭

ঈশ্বরদীতে স্ট্রবেরি চাষে রকিবুলের সাফল্য
ঈশ্বরদীতে স্ট্রবেরি চাষে রকিবুলের সাফল্য
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৭


নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২০:৫০

২০২৬ ফিফা বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফিফা বিশ্বকাপের সময়সূচি
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:০৬

টানা তিন দিন ঝড়-বজ্রবৃষ্টির আভাস
টানা তিন দিন ঝড়-বজ্রবৃষ্টির আভাস
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:৫৭

ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো দেশে
ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো দেশে
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৩৭

সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা
সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৪০


সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৩৭


Follow Us