নাটোর প্রতিনিধি: নাটোরের একটি ফিলিং স্টেশনে তেল সরবরাহে দেরি হওয়াকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নিরাপত্তার কারণে স্টেশনটিতে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
১৭ এপ্রিল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে আহমেদপুর এলাকার কানন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।


ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যায় প্রায় ৯ হাজার লিটার ডিজেল সরবরাহ পাওয়ার পর তা ক্রেতাদের মধ্যে বিতরণ শুরু হয়। রাত দেড়টার দিকে কর্মচারীরা খাবারের বিরতিতে গেলে স্থানীয় ট্রাকচালক আবদুল ওহাব তাৎক্ষণিকভাবে তেল দেওয়ার দাবি জানান।

তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ক্যাশ রুম ও ব্যবস্থাপকের কক্ষে ভাঙচুর চালান। এতে দুটি কক্ষের মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
স্টেশনের ম্যানেজার ফজের আলী অভিযোগ করেন, তেল পেতে সামান্য দেরি হওয়ায় ওই চালক তাকে লাঞ্ছিতও করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
স্টেশনের মালিক ধীরেন সাহা জানান, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। হামলাকারীর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তেল বিক্রি বন্ধ রাখা হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available