খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট : রাজধানীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি, ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।২৪ জুন বুধবার সকালে অত্র কলেজের অডিটোরিয়ামে বিদায় সংবর্ধনা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. শাহাদাত হোসেন সরকার (সুমন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, খিলগাঁও থানা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ আখন্দ।এ সময় মো. শাহাদাত হোসেন সরকার (সুমন) পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘‘এ বিদায় তোমাদের শিক্ষা জীবনের ধারাবাহিকতার একটি অংশ। আজ এখান থেকে বিদায় নিচ্ছো মানে আরো উপরে উঠার জন্য। তোমরা সবসময়ই তোমাদের এ প্রিয় প্রাঙ্গণে স্বাগতম, তবে প্রত্যাশা থাকবে আলোকিত ফুটন্ত গোলাপ হয়ে যেন তোমরা আসো। ভালো ফলাফল করবে এর জন্য দোয়া থাকবে। পাশাপাশি সততা ও নিষ্ঠার সঙ্গে জীবনাদর্শ গড়ে তুলতে হবে। সুশিক্ষাই পারে সততার জীবন গড়তে। আমাদের শিক্ষকরা মনেপ্রাণে, ধ্যানে-জ্ঞানে সর্বদা সেই প্রত্যাশার বীজ বুনেছেন। শিক্ষার্থীদেরও সেই সততাকে লালন করতে হবে।” তোমরা আমার এক একটি সন্তানের মতন । চোখ কান খোলা রেখে পরীক্ষা অংশগ্রহণ করবে। এ সময় পরীক্ষার্থীদের নানা রকম দিক নির্দেশনা, সু-পরামর্শ প্রদান করেন।খিলগাঁও থানা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ আখন্দ বলেন, জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য আত্মবিশ্বাস, অধ্যবসায় ও নিয়মিত পরিশ্রম অত্যন্ত প্রয়োজন। তিনি সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।খিলগাঁও কলোনি স্কুল অ্যান্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. জহিরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, খিলগাঁও গার্লস স্কুলের সভাপতি এ্যাড. ফারুখ উল ইসলাম, খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, খিলগাঁও ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি এম জামান, সাধারন সম্পাদক হুমায়ুন কবিরসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকল কে আপ্যায়ন করা হয়।