পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পিরোজপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সাথে পিরোজপুরেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।১৩ জুন শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলাউদ্দিন ভূঁইয়া জনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, গোয়েন্দা সংস্থা এনএসআই এর যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান, পিরোজপুর বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শেখ ইয়াকুব আলী।জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি কক্সবাজার জেলায় উদ্বোধন করেন এরই ধারাবাহিকতায় পিরোজপুরেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে বনজ ফলজ ঔষধি বৃক্ষ রোপন করা হবে।এ সময় জেলা প্রশাসক কার্যালয় ক্যাম্পাস ও এর আশেপাশ বনজ ফলজ ঔষধী শতাধিক বৃক্ষ রোপন করা হয়।