• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:০২:১২ (09-May-2026)
  • - ৩৩° সে:

৯৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: র‌্যাব-১৩ কুড়িগ্রামে অভিযান চালিয়ে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।৮ মে শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার ১ নম্বর নাওডাঙ্গা ইউনিয়ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতার নুর ইসলামের ঘরের খাটের নিচ থেকে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতার নুর ইসলাম বারাইতাড়ি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।বিপ্লব কুমার গোস্বামী, র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি তাকে ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।সূত্র: বাংলাদেশ প্রতিদিন