• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:২৭:৪১ (18-Apr-2026)
  • - ৩৩° সে:
  • উপমহাদেশের খবর :
সংবাদ ছবি

ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণা করেছে ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় ১৮ এপ্রিল শনিবার দুপুরে এ ঘোষণা দেয় দেশটির রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।আইআরজিসির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ চালিয়ে যাওয়ায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরে গেছে।ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে জানানো হয়, যুক্তরাষ্ট্র অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে।বিবৃতিতে আরও বলা হয়, এই গুরুত্বপূর্ণ জলপথ এখন ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর তত্ত্বাবধানে রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের জাহাজগুলোকে স্বাভাবিকভাবে চলাচলের পূর্ণ স্বাধীনতা না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী কঠোর নিয়ন্ত্রণে থাকবে।এর কয়েক ঘণ্টা আগেই ইরান হুঁশিয়ারি দিয়েছিল, বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকলে প্রণালী আবার বন্ধ করে দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, অবরোধ চলতে থাকলে এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।বিশ্বব্যাপী নৌপরিবহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি পরিবহন করা হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনার প্রেক্ষিতে প্রণালীটি বন্ধ করে দেয় ইরান, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয়।পরবর্তীতে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হলে দীর্ঘ প্রায় ছয় সপ্তাহ পর ১৭ এপ্রিল শুক্রবার প্রণালীটি খুলে দেওয়া হয়। সেদিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকা পর্যন্ত বাণিজ্যিক জাহাজ চলাচল উন্মুক্ত থাকবে। তবে নতুন করে অবরোধ ইস্যুকে কেন্দ্র করে আবারও প্রণালী বন্ধের ঘোষণা এলো।