• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৫৯:৩৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফেনীতে বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন জামায়াত আমির

ফেনী প্রতিনিধি: নির্বাচনি প্রচারণায় ফেনীতে গিয়ে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আধিপত্যবাদকে বেগম জিয়া কখনও প্রশ্রয় দেননি; বরং তিনি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে একজন লড়াকু সৈনিক।৩০ জানুয়ারি শুক্রবার বিকেলে ফেনী শহরের পাইলট স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘এই অবস্থান থেকেই আমরা তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।’নির্বাচনি জনসভায় ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ নির্মাণের আশ্বাস দিয়ে জামায়াত আমির বলেন, ‘১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশে কোনো জেলাই মেডিকেল কলেজ থেকে বঞ্চিত থাকবে না। প্রতিটি জেলায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। আল্লাহ যদি দেশবাসীর সেবা করার তৌফিক দেন, ইনশাআল্লাহ, ফেনী তার ন্যায্য অধিকার পাবে।’ফেনীবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জেলার একটি বাঁধ নির্মাণ নিয়ে যে সমস্যা রয়েছে, তা এখনও সমাধান হয়নি। বিষয়টি পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। এ সময় তিনি বলেন, ‘দেশ রক্ষা করার অধিকার যেমন আমাদের আছে, তেমনি দায়িত্বও আমাদের নিতে হবে।’ফেনীর অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, জেলায় মানসম্মত কোনো স্টেডিয়াম নেই, যদিও বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, ফেনী স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে গড়ে তোলা হবে।জনসভা শেষে জামায়াত আমির শুক্রবার বিকেল সাড়ে ৩টায় লক্ষ্মীপুর, সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লার লাকসাম এবং রাত সাড়ে ৭টায় কুমিল্লা মহানগরীতে নির্বাচনি জনসভায় অংশ নেবেন। রাতে তিনি কুমিল্লায় অবস্থান করবেন।৩১ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লার চৌদ্দগ্রামে জনসভা, এরপর দুপুর ১২টায় নিমসার ও দুপুর ২টায় দাউদকান্দিতে পথসভায় অংশ নেবেন। পরে ঢাকায় ফিরে বিকেল সাড়ে ৪টায় ঢাকা-১১ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-১০ আসনের নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান