• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২১:৩৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা

খুলনা প্রতিনিধি: খুলনায় গুলিতে এক যুবক নিহত হয়েছেন। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর লবনচরা থানাধীন পশ্চিম টুটপাড়া কুবা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম মো. রাকিব (২৩)। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, রাকিব ওই সময় কুবা মসজিদের কাছে একটি সেলুনে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা ৫-৬ জন দুর্বৃত্ত হঠাৎ তাকে লক্ষ্য করে মাথায় দুটি গুলি করে পালিয়ে যায়।স্থানীয়রা রাকিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে রাত ১২টার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি তাজা বুলেট উদ্ধার করা হয়েছে।পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধ বা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।পুলিশ জানায়, ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নৌ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত রাকিবের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান