• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:৫৬:০৬ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিএনপি নেতা নিহত

২৮ মার্চ ২০২৬ সকাল ১০:৪৩:১৯

বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিএনপি নেতা নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে।

২৭ মার্চ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে পিতা-পুত্র মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় বনপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়।

Ad

পরে রওনা পেট্রোল পাম্প এলাকায় বাসটি থামলে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। আহত ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই দিনে সকালে বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে সাগর হোসেন নামে এক চালক নিহত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আমার কোনো অনুশোচনা নেই: মাচাদো
আমার কোনো অনুশোচনা নেই: মাচাদো
১৯ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩২:০৪





মেসির জাদুতে মায়ামির রোমাঞ্চকর জয়
মেসির জাদুতে মায়ামির রোমাঞ্চকর জয়
১৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৯:৪১

চীনা মুদ্রায় ইরান থেকে তেল কিনছে ভারত
চীনা মুদ্রায় ইরান থেকে তেল কিনছে ভারত
১৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৪:৩৬



বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম
বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম
১৯ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৩৮:১২


Follow Us