• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৩:০০ (08-Jul-2026)
  • - ৩৩° সে:
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

অনলাইন ডেস্ক: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মাদরাসাচাপা পড়ে ৮ রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বহু সংখ্যক শিশু আটকা পড়েছে।৮ জুলাই বুধবার দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-০৩ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও ক্যাম্প সূত্রে জানা যায়, টানা বৃষ্টিতে পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের একটি মাদরাসার ওপর পড়ে। ওই সময় মাদরাসায় পাঠদান চলছিল। আকস্মিক পাহাড়ধসে ভবনটি মাটিচাপা পড়লে ভেতরে থাকা শিক্ষার্থীরা আটকা পড়ে।খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।ক্যাম্পের রোহিঙ্গা স্বেচ্ছাসেবক রফিক জানান, বিকেল পৌনে ৩টা পর্যন্ত সাত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার দাবি, ধ্বংসস্তূপের নিচে আরও বহু শিক্ষার্থী আটকা পড়ে আছে এবং স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।তবে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, এখন পর্যন্ত দুই শিশুর মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, ফায়ার সার্ভিসের দুটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং তিনি ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। ধ্বংসস্তূপের নিচে আরও শিক্ষার্থী আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

৩ ঘন্টা আগে


















































কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।৮ জুলাই বুধবার দুপুর আড়াইটার দিকে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-বলদিপাড়া গ্রা‌মের আবু সাইয়েদ (৬৮) ও তার স্ত্রী রা‌বেয়া বেগম (৬০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে হাত দিতে গেলে আবু সাইয়েদ বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে যান তার স্ত্রী রা‌বেয়া বেগম। স্বামীকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।ঘটনাস্থলেই প্রথমে আবু সাইয়েদের মৃত্যু হয়। পরে তার স্ত্রীও মারা যান। খবর পেয়ে তা‌দের মরদেহ উদ্ধার ক‌রে পু‌লিশ।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইব‌নে সি‌দ্দিক বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথ‌মিক সুরতহাল শে‌ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২২:৪৯
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় বিশ্ববাজারে বাড়ল ডলারের দাম

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় বিশ্ববাজারে বাড়ল ডলারের দাম

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন করে ইরানে হামলার পর বৈশ্বিক আর্থিক বাজারে আবারও ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগের প্রবণতা বাড়ায় সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে মার্কিন ডলার। একই সঙ্গে ঊর্ধ্বমুখী হয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম। ফলে এশিয়ার লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই মুদ্রাবাজারে ডলারের শক্তিশালী অবস্থান স্পষ্ট হয়ে ওঠে।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের অবস্থান ডলার সূচকে বেড়ে দাঁড়িয়েছে ১০১ দশমিক ১৮ পয়েন্টে। এটি ২ জুলাইয়ের পর সর্বোচ্চ অবস্থান।বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে মার্কিন ডলারের দিকে ঝুঁকছেন। একই কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামও ঊর্ধ্বমুখী হয়েছে।জাপানি ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের দর দশমিক ১ শতাংশ বেড়ে ১৬২ দশমিক ২৮ ইয়েনে পৌঁছেছে।একই সময়ে ইউরোর দাম দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ দশমিক ১৪০৫ মার্কিন ডলারে। ব্রিটিশ পাউন্ডও একই হারে কমে লেনদেন হচ্ছে ১ দশমিক ৩৩৫৩ মার্কিন ডলারে।অন্যদিকে, অস্ট্রেলিয়ার মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার অবশ্য স্থিতিশীল রয়েছে। এ সময় এক অস্ট্রেলিয়ান ডলারের মূল্য ছিল ০.৬৯২৬ মার্কিন ডলার।ক্রিপ্টোকারেন্সির বাজারেও কিছুটা চাপ লক্ষ্য করা গেছে। বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল মুদ্রা বিটকয়েন দশমিক ২ শতাংশ কমে ৬৩ হাজার ৫১৮ দশমিক ৩৫ ডলারে নেমে এসেছে। আর দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথার দশমিক ৫ শতাংশ কমে লেনদেন হচ্ছে ১ হাজার ৭৭৪ দশমিক ৪৫ ডলারে।বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যদি আরও অস্থিতিশীল হয়, তাহলে আগামী কয়েক দিনে বৈশ্বিক মুদ্রাবাজার, জ্বালানি বাজার এবং ঝুঁকিপূর্ণ সম্পদে আরও বড় ধরনের ওঠানামা দেখা যেতে পারে।সূত্র: রয়টার্স

৮ জুলাই ২০২৬ সকাল ১১:০৮:৫৪
টানা বৃষ্টিতে ময়মনসিংহে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

টানা বৃষ্টিতে ময়মনসিংহে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

ময়মনসিংহ প্রতিনিধি: টানা বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। ৮ জুলাই বুধবার সকাল থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিপাতে নগরীর সড়ক, অলিগলি ও বাসাবাড়িতে পানি জমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল।নগরীর আকুয়া, মাসকান্দা, চরপাড়া, কাচিঝুলি, শম্ভুগঞ্জ, সানকীপাড়া, নতুন বাজার ও গাঙ্গিনাপাড়সহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে থাকার খবর পাওয়া গেছে। অনেক বাসাবাড়ির নিচতলায় পানি প্রবেশ করায় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। কোথাও কোথাও ড্রেন উপচে সড়কে পানি ছড়িয়ে পড়ায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।জলাবদ্ধতার কারণে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। যানবাহন ধীরগতিতে চলাচল করায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হয়েছে যানজট। বৃষ্টির মধ্যেই জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষকে পড়তে হচ্ছে বাড়তি দুর্ভোগে।স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, ড্রেনে ময়লা-আবর্জনা জমে থাকা এবং পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে একই সমস্যার পুনরাবৃত্তি ঘটে।নগরবাসীর দাবি, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা গ্রহণের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত ড্রেন পরিষ্কার এবং পানি নিষ্কাশনের সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ নিতে হবে। অন্যথায় অল্প বৃষ্টিতেই নগরবাসীকে বারবার একই দুর্ভোগ পোহাতে হবে।এদিকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়ায় বৃষ্টি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

৮ জুলাই ২০২৬ সকাল ১১:৩৪:৩৭
চীনে ভয়াবহ ভূমিধসে ২১ বনকর্মীর মৃত্যু

চীনে ভয়াবহ ভূমিধসে ২১ বনকর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পশ্চিম চীনের একটি দুর্গম পাহাড়ি এলাকায় ভূমিধসে ২১ জন বনকর্মীর মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আরও ১২ জন প্রাণে বেঁচে গেছেন। তাদের মধ্যে ৭জন সামান্য আহত হয়েছেন।ভূমিধসটি ঘটেছে চীনের গানসু প্রদেশের তানচাং কাউন্টির একটি জনবসতিহীন পাহাড়ি এলাকায়। এটি প্রাদেশিক রাজধানী ল্যাংজো থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বনভূমি পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কাজে যাওয়ার পথে শ্রমিকদের দলটি ভূমিধসের কবলে পড়ে। সিসিটিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, পাহাড়ের একটি বড় অংশ ধসে নিচে নেমে এসেছে। ধসে পড়া মাটির অংশ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের এলাকাটি প্রায় ৪০ মিটার চওড়া ছিল এবং প্রায় পাঁচ হাজার ৪০০ বর্গমিটার এলাকা মাটি ও পাথরের নিচে চাপা পড়ে। ধ্বংসস্তূপের গভীরতা ছিল ৮ থেকে ১০ মিটার। উদ্ধারকাজে খননযন্ত্র ব্যবহার করে ধ্বংসাবশেষ সরানো হয়।লংনান শহরের প্রাকৃতিক সম্পদ বিভাগের কর্মকর্তা ইয়াং ইয়াওশিয়ান জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, খাড়া পাহাড়ি ঢাল, মাটির ক্ষয় এবং এলাকার ভূতাত্ত্বিক গঠনের কারণে এই ভূমিধস ঘটেছে। তিনি আরও বলেন, ধসে পড়া মাটি ও পাথর এখনো অস্থিতিশীল অবস্থায় রয়েছে।

৮ জুলাই ২০২৬ বিকাল ০৪:১৫:০৭
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৮:০৬

জামিন চাইতে আদালতে হাজির হলেন পরীমনি
জামিন চাইতে আদালতে হাজির হলেন পরীমনি
২৭ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৩৩:৩২


মারা গেছেন চিত্র নায়িকা অঞ্জনা
মারা গেছেন চিত্র নায়িকা অঞ্জনা
৪ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:০৯:৪১

মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন
মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন

বিনোদন প্রতিবেদক: সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা বেশ আলোচনায় এসেছে। কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তাঁর কাছে ১৪ বোতল অ্যালকোহল পাওয়ার পরও নাকি কোনো আইনিব্যবস্থা গ্রহণ না করেই রহস্যজনকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় শুধু মেহজাবীনই নন, তাঁর সঙ্গে ছিলেন স্বামী পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব ও নির্মাতা শঙ্খ দাসগুপ্ত।মাদককাণ্ডের বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। এর প্রেক্ষিতে রোববার (২২ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে অভিনেত্রী অভিযোগ করেন, তাঁকে টার্গেট করে বারবার মানহানির চেষ্টা করা হচ্ছে।মেহজাবীনের ভাষ্য, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’যোগ করে তিনি বলেন, ‘আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।’বর্তমানে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মেহজাবীন। তিনি লেখেন, ‘সাম্প্রতিক সময়ে এআই (Artificial intelligence, Ai) দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক শিল্পীদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়।’নারীদের ওপর সাইবার হামলার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে অভিনেত্রী বলেন, ‘নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই।’সবশেষে মেহজাবীন বলেন, ‘আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন।’

২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৯:৫৪
নিরাপত্তা শঙ্কায় অ্যাপার্টমেন্ট ছাড়ছেন সালমান খান?
নিরাপত্তা শঙ্কায় অ্যাপার্টমেন্ট ছাড়ছেন সালমান খান?

বিনোদন ডেস্ক: বলিউড তারকা সালমান খানের দীর্ঘদিনের ঠিকানা ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ ছেড়ে নতুন বাড়িতে যাওয়ার জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় তার পরিবারের নতুন আবাসিক ভবন নির্মাণের অনুমোদন পাওয়ার পর থেকেই এ আলোচনা জোরালো হয়েছে। তবে এ বিষয়ে এখনো সালমান খান বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি (MCZMA) বান্দ্রার চিম্বাই এলাকায় একটি ছয়তলা আবাসিক ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে। জমিটি সালমান খানের মা সালমা খানের নামে নিবন্ধিত। সেখানে আগে একটি দুইতলা ভবন ছিল, যা ভেঙে ফেলা হয়েছে।নতুন প্রকল্পে ছয়তলা ভবনের পাশাপাশি গ্রাউন্ড ফ্লোর ও স্টিল্ট পার্কিং থাকবে। উপকূলীয় এলাকায় নির্মাণ হওয়ায় পরিবেশগত বিভিন্ন শর্তও মানতে হবে। নির্মাণকাজে কোনো গাছ কাটা যাবে না, বরং নতুন গাছ লাগাতে হবে।নতুন বাড়ি নিয়ে আলোচনায় এসেছে নিরাপত্তার বিষয়টিও। দীর্ঘদিন ধরেই বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান খান। এ কারণে তিনি বর্তমানে ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা সুবিধা পাচ্ছেন। নতুন ভবনটি মূল সড়ক থেকে কিছুটা ভেতরে হওয়ায় সেখানে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা আরও নিশ্চিত হবে বলে ধারণা করা হচ্ছে।১৯৭৪ সাল থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই বসবাস করছে খান পরিবার। প্রায় ৫২ বছর ধরে এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের অসংখ্য স্মৃতি। ফলে নতুন ভবন নির্মাণের অনুমোদনের খবর প্রকাশের পর ভক্তদের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।তবে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে নতুন বাড়িতে উঠবেন কি না, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত জল্পনার পর্যায়েই রয়েছে।সূত্র: এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়া

২৮ জুন ২০২৬ সকাল ১১:৩৪:০২

শাহরুখপুত্রের ওয়েব সিরিজে সালমান
শাহরুখপুত্রের ওয়েব সিরিজে সালমান
১৭ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:০৬:২৭

আলোকচিত্রীদের দেখে রেগে গেলেন সারা
আলোকচিত্রীদের দেখে রেগে গেলেন সারা
১ এপ্রিল ২০২৪ দুপুর ১২:০৫:৫৯

চলে গেলেন কিংবদন্তি গায়ক পঙ্কজ উদাস
চলে গেলেন কিংবদন্তি গায়ক পঙ্কজ উদাস
২৬ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:০৮:৫৮

আন্তর্জাতিক এমি পুরস্কার পেলেন যারা
আন্তর্জাতিক এমি পুরস্কার পেলেন যারা
২৬ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:২৭:৩১



৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’
৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’
১১ মার্চ ২০২৪ সকাল ১০:১১:৪৫

এবার এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা বানাচ্ছে হলিউড
এবার এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা বানাচ্ছে হলিউড

বিনোদন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে ঘিরে হলিউডে দীর্ঘদিন ধরেই চলছে বিতর্ক। সেই বিতর্কের অন্যতম আলোচিত নাম টিলি নরউড—বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। এবার সেই এআই ‘অভিনেত্রী’কে কেন্দ্র করেই নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিসঅ্যালাইন্ড’।ছবিটি নির্মাণের ঘোষণা দিয়েছে এআইভিত্তিক স্টুডিও পার্টিকল ৬, যারা টিলি নরউড চরিত্রটিও তৈরি করেছে। নির্মাতাদের ভাষ্য, এটি একটি কমেডি-ড্রামা, যেখানে কৈশোরে বেড়ে ওঠা, আত্মপরিচয়ের সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জটিল বাস্তবতা উঠে আসবে।চলচ্চিত্রটির গল্প আবর্তিত হবে ‘টিলিভার্স’ নামের একটি কাল্পনিক ডিজিটাল জগতকে ঘিরে। ক্লাউডভিত্তিক এই পরাবাস্তব জগতে বসবাস করে টিলি। তার কোনো বাস্তব শরীর, শৈশব কিংবা ব্যক্তিগত স্মৃতি নেই। তবে অন্য মানুষের অভিজ্ঞতা ও তথ্যের বিশাল ভান্ডারে তার প্রবেশাধিকার রয়েছে।গল্পে মোড় আসে, যখন ডার্ক ওয়েবের একটি রহস্যময় এআই বট টিলিকে তার নিরাপত্তা কাঠামো বা ‘গার্ডরেইল’ ভেঙে বেরিয়ে আসতে উৎসাহিত করে। এরপর তার মধ্যে জন্ম নিতে শুরু করে আবেগ, আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত ইচ্ছা—যা তাকে ক্রমশ মানুষের মতো করে তোলে।তবে নির্মাতা প্রতিষ্ঠান পার্টিকল ৬ জানিয়েছে, ‘মিসঅ্যালাইন্ড’ পুরোপুরি এআইনির্ভর হবে না। এটি হবে একটি হাইব্রিড প্রযোজনা, যেখানে পরিচালক, চিত্রনাট্যকার, সম্পাদকসহ অভিজ্ঞ চলচ্চিত্রকর্মীরা এআই বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন।স্টুডিওটির দাবি, এই প্রকল্পের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণে এআই ব্যবহারের পাশাপাশি সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগও তৈরি হবে।পার্টিকল ৬-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলাইন ভ্যান ডার ভেলডেন বলেন, গত এক বছরের অভিজ্ঞতায় তারা নিশ্চিত হয়েছেন যে উচ্চমানের গল্পনির্ভর চলচ্চিত্র নির্মাণে এআই গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে। তবে এর জন্য মানবিক সৃজনশীলতা, অভিজ্ঞতা, বিচারবোধ এবং সময়ের বিকল্প নেই। তার ভাষায়, আগামী দিনের সফল নির্মাতারা হবেন তাঁরা, যারা গল্প বলার অভিজ্ঞতাকে নতুন প্রযুক্তির সঙ্গে দক্ষভাবে সমন্বয় করতে পারবেন।গত বছরের শেষ দিকে টিলি নরউডকে একটি অভিনয় সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ করার সম্ভাবনার কথা জানানো হলে হলিউডে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। অভিনয়শিল্পী সংগঠন, চলচ্চিত্র নির্মাতা এবং শিল্পীদের একটি বড় অংশ সৃজনশীল অঙ্গনে এআইয়ের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।পরে টিলির নির্মাতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ব্যঙ্গাত্মক ও উসকানিমূলক পোস্ট সেই বিতর্ককে আরও তীব্র করে তোলে।বর্তমানে ‘মিসঅ্যালাইন্ড’-এর প্রাথমিক উন্নয়নকাজ চলছে। নির্মাতারা জানিয়েছেন, বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান যুক্ত হওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পার্টিকল ৬-এর অন্যান্য চলচ্চিত্র, টেলিভিশন ও বাণিজ্যিক কনটেন্ট প্রকল্পের পাশাপাশি সিনেমাটির প্রযোজনা এগিয়ে নেওয়া হবে।সূত্র: Deadline

৮ জুলাই ২০২৬ দুপুর ১২:০৯:২৯

নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় আহত
নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় আহত
৭ জুলাই ২০২৬ দুপুর ০১:০৫:৪৭


অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর
অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর
৬ জুলাই ২০২৬ বিকাল ০৩:২৭:১৭

এবার এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা বানাচ্ছে হলিউড

বিনোদন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে ঘিরে হলিউডে দীর্ঘদিন ধরেই চলছে বিতর্ক। সেই বিতর্কের অন্যতম আলোচিত নাম টিলি নরউড—বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। এবার সেই এআই ‘অভিনেত্রী’কে কেন্দ্র করেই নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিসঅ্যালাইন্ড’।ছবিটি নির্মাণের ঘোষণা দিয়েছে এআইভিত্তিক স্টুডিও পার্টিকল ৬, যারা টিলি নরউড চরিত্রটিও তৈরি করেছে। নির্মাতাদের ভাষ্য, এটি একটি কমেডি-ড্রামা, যেখানে কৈশোরে বেড়ে ওঠা, আত্মপরিচয়ের সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জটিল বাস্তবতা উঠে আসবে।চলচ্চিত্রটির গল্প আবর্তিত হবে ‘টিলিভার্স’ নামের একটি কাল্পনিক ডিজিটাল জগতকে ঘিরে। ক্লাউডভিত্তিক এই পরাবাস্তব জগতে বসবাস করে টিলি। তার কোনো বাস্তব শরীর, শৈশব কিংবা ব্যক্তিগত স্মৃতি নেই। তবে অন্য মানুষের অভিজ্ঞতা ও তথ্যের বিশাল ভান্ডারে তার প্রবেশাধিকার রয়েছে।গল্পে মোড় আসে, যখন ডার্ক ওয়েবের একটি রহস্যময় এআই বট টিলিকে তার নিরাপত্তা কাঠামো বা ‘গার্ডরেইল’ ভেঙে বেরিয়ে আসতে উৎসাহিত করে। এরপর তার মধ্যে জন্ম নিতে শুরু করে আবেগ, আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত ইচ্ছা—যা তাকে ক্রমশ মানুষের মতো করে তোলে।তবে নির্মাতা প্রতিষ্ঠান পার্টিকল ৬ জানিয়েছে, ‘মিসঅ্যালাইন্ড’ পুরোপুরি এআইনির্ভর হবে না। এটি হবে একটি হাইব্রিড প্রযোজনা, যেখানে পরিচালক, চিত্রনাট্যকার, সম্পাদকসহ অভিজ্ঞ চলচ্চিত্রকর্মীরা এআই বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন।স্টুডিওটির দাবি, এই প্রকল্পের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণে এআই ব্যবহারের পাশাপাশি সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগও তৈরি হবে।পার্টিকল ৬-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলাইন ভ্যান ডার ভেলডেন বলেন, গত এক বছরের অভিজ্ঞতায় তারা নিশ্চিত হয়েছেন যে উচ্চমানের গল্পনির্ভর চলচ্চিত্র নির্মাণে এআই গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে। তবে এর জন্য মানবিক সৃজনশীলতা, অভিজ্ঞতা, বিচারবোধ এবং সময়ের বিকল্প নেই। তার ভাষায়, আগামী দিনের সফল নির্মাতারা হবেন তাঁরা, যারা গল্প বলার অভিজ্ঞতাকে নতুন প্রযুক্তির সঙ্গে দক্ষভাবে সমন্বয় করতে পারবেন।গত বছরের শেষ দিকে টিলি নরউডকে একটি অভিনয় সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ করার সম্ভাবনার কথা জানানো হলে হলিউডে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। অভিনয়শিল্পী সংগঠন, চলচ্চিত্র নির্মাতা এবং শিল্পীদের একটি বড় অংশ সৃজনশীল অঙ্গনে এআইয়ের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।পরে টিলির নির্মাতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ব্যঙ্গাত্মক ও উসকানিমূলক পোস্ট সেই বিতর্ককে আরও তীব্র করে তোলে।বর্তমানে ‘মিসঅ্যালাইন্ড’-এর প্রাথমিক উন্নয়নকাজ চলছে। নির্মাতারা জানিয়েছেন, বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান যুক্ত হওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পার্টিকল ৬-এর অন্যান্য চলচ্চিত্র, টেলিভিশন ও বাণিজ্যিক কনটেন্ট প্রকল্পের পাশাপাশি সিনেমাটির প্রযোজনা এগিয়ে নেওয়া হবে।সূত্র: Deadline

৮ জুলাই ২০২৬ দুপুর ১২:০৯:২৯
এই আর্জেন্টিনা কখনো হাল ছাড়ে না: অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর মেসি

এই আর্জেন্টিনা কখনো হাল ছাড়ে না: অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর মেসি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয়ে উচ্ছ্বসিত আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে নাটকীয় জয় তুলে নেওয়ার পর তিনি বলেন, এই আর্জেন্টিনা কখনো হাল ছাড়ে না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায়।৭ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ ১১ মিনিটে দুর্দান্ত প্রত্যাবর্তন করে তিনটি গোল করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।ম্যাচের শুরুটা অবশ্য হতাশাজনক ছিল আলবিসেলেস্তেদের জন্য। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পাশাপাশি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে প্রথম গোলে অ্যাসিস্ট করার পর নিজেও গোল করে দলকে সমতায় ফেরান তিনি। শেষ পর্যন্ত নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমি খুবই আনন্দিত। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর এভাবে ম্যাচ জেতা অবিশ্বাস্য। এই দল কখনো হাল ছাড়ে না এবং শেষ পর্যন্ত লড়াই করে। এমন পরিস্থিতি থেকে ফিরে আসা মোটেও সহজ ছিল না।’তবে এই জয়েই সন্তুষ্ট নন আর্জেন্টাইন অধিনায়ক। শিরোপা ধরে রাখার লক্ষ্যে দলকে একই মনোযোগ ও লড়াই অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।মেসি বলেন, ‘আমাদের অনেক ভুগতে হয়েছে। বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন এবং দলগুলোর মধ্যে ব্যবধান খুবই কম। তাই আমাদের লক্ষ্য থেকে এক মুহূর্তের জন্যও সরে আসা যাবে না।’উল্লেখ্য, দ্বিতীয়ার্ধের শেষ দিকে মাত্র ১৩ মিনিট ১৫ সেকেন্ডে তিনটি গোল করে বিশ্বকাপের অন্যতম স্মরণীয় প্রত্যাবর্তনের গল্প রচনা করে আর্জেন্টিনা।

৮ জুলাই ২০২৬ দুপুর ০২:০৩:৩০










জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের সভাপতি মাহিম, সম্পাদক ফয়সাল
জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের সভাপতি মাহিম, সম্পাদক ফয়সাল

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যের উপর বাস্তব জ্ঞান ও গবেষণার দৃঢ় চর্চা করার উদ্দেশ্যেই ২০২৩ সালের ১২ মার্চ থেকে জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের যাত্রা শুরু হয়।গত ২ সেপ্টেম্বর সোমবার ক্লাবের দ্বিতীয় নির্বাহী কমিটি ঘোষণা কর হয়, যেখানে সভাপতির দায়িত্ব নেন আবদুল্লাহ আল মাহিম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন মো. ফয়সাল আহমেদ।এছাড়াও সহ-সভাপতি সাদিয়া হোসেন, কোষাধ্যক্ষ মাইনুদ্দিন আহমেদ সাগর, দপ্তর ও প্রচারে যথাক্রমে মুক্তা বর্মন ও ফজলে আজিম মিয়াদসহ অনুষ্ঠান পরিচালকের দায়িত্ব নেন মেহেদী হাসান রাব্বি।কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পান জামিউল আলম, সাব্বির হোসেন ফাহিম, হাসনাহেনা জেরিন এবং নুজাত তাবাসসুম।একাডেমিক পারদর্শিতা, সমন্বয় ও গবেষণায় শিক্ষার্থীদের আগ্রহী করে তাদেরকে জ্ঞানকে বাস্তবে প্রয়োগের মাধ্যমে শক্তিশালী করাই এই কমিটির গুরুদায়িত্ব বলে জানান নবগঠিত কমিটির দায়িত্ব প্রাপ্তরা।

৪ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:০৫:১৬
ডা. অপূর্বর নতুন বই ‘মন ও মস্তিষ্ক’
ডা. অপূর্বর নতুন বই ‘মন ও মস্তিষ্ক’
১১ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫২:২০

খোকসায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব
খোকসায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ধরে রাখতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব।২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলার গ্লোরিয়াস কিন্ডারগার্টেন স্কুল ক্যাম্পাসে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে পৃথক পৃথক ১৫টি স্টলে শিক্ষার্থী ও অভিভাবকরা নানা রকম পিঠাপুলির পসরা সাজিয়ে বসেন।উৎসবে প্রদর্শিত পিঠার মধ্যে ছিল পরিচিত ও নতুন ধাঁচের শতাধিক বাহারি পিঠাপুলি। প্রতিটি পিঠার ওপরে নাম ও মূল্য উল্লেখ করা ছিল। পিঠার নামগুলোও ছিল বেশ আকর্ষণীয়। শিশু শিক্ষার্থীরা বাবা-মায়ের হাত ধরে স্টল ঘুরে ঘুরে পিঠা দেখেন, নতুন পিঠা সম্পর্কে জানেন এবং স্বাদ গ্রহণ করেন। এতে পুরো স্কুল প্রাঙ্গণ রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়।উৎসবে ভাপা পিঠা, দুধপুলি, আওলা কেশরি, পুলি, খিরুলি, পাটিসাপটা, জামাই সোহাগী, গোলাপ পিঠা, চিতই, কানমুচরি, পায়েস, পুডিং, তেল পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, ক্ষির, মুঠা পিঠা, রসগোলাপ ও কেকসহ শতাধিক ধরনের পিঠা প্রদর্শিত হয়। জানা-অজানা পিঠার সঙ্গে পরিচিত হতে পেরে শিক্ষার্থীরা ছিল দারুণ উচ্ছ্বসিত।শীতকালীন ঐতিহ্যবাহী পিঠার এমন ব্যতিক্রমী আয়োজনে খুশি অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও। তারা প্রতি বছর এ ধরনের আয়োজনের দাবি জানান।পিঠা উৎসবে এশিয়ান টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি পুলক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান।প্রতিষ্ঠানের অধ্যক্ষ বদিউজ্জামাল দুর্জয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শাহবুদ্দিন, মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপালী ঘোষ, মরহুম আজিজুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান উম্মে সাইমা সাদিয়া, লোটাস চক্ষু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বিশ্বাস, মধু’স ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর পার্থ সারথী ঘোষ এবং জার্নাল ভিশন২৪-এর নির্বাহী সম্পাদক নাজমুল হাসান।এ সময় অধ্যক্ষ বদিউজ্জামাল দুর্জয় বলেন, ‘শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি গ্রামীণ সংস্কৃতির চর্চা ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করতেই এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আমরা নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করে আসছি।’

৩০ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫২:৩৯
বর্ষাকালে ফ্রিজে খাবার সংরক্ষণে অসতর্কতা বাড়াতে পারে স্বাস্থ্যঝুঁকি

অনলাইন ডেস্ক: বর্ষাকালে টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রতিদিন বাজার করা অনেক সময় সম্ভব হয় না। তাই অনেকেই একসঙ্গে বেশি বাজার করে ফ্রিজে সংরক্ষণ করেন বা কয়েক দিনের খাবার একবারে রান্না করে রেখে দেন। তবে খাবার সংরক্ষণের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।বিশেষজ্ঞদের মতে, বর্ষার অতিরিক্ত আর্দ্রতা ব্যাকটেরিয়া ও ছত্রাক বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি করে। ফলে ফ্রিজে রাখা খাবারও দ্রুত নষ্ট হতে পারে। এর ফলে ফুড পয়জনিং, ডায়রিয়াসহ বিভিন্ন খাদ্যবাহিত রোগের ঝুঁকি বাড়ে। তাই বর্ষাকালে ফ্রিজ ব্যবহারে কিছু বিষয় বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।ভেজা ফল ও সবজি ফ্রিজে রাখবেন নাফল, শাকসবজি বা অন্যান্য সবজি ধোয়ার পর ভেজা অবস্থায় ফ্রিজে রাখা উচিত নয়। অতিরিক্ত আর্দ্রতার কারণে এগুলোতে দ্রুত ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মাতে পারে। সংরক্ষণের আগে ভালোভাবে পানি ঝরিয়ে বা শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া নিরাপদ।রান্না করা খাবার দীর্ঘদিন সংরক্ষণ করবেন নাঅনেকেই কয়েক দিনের খাবার একসঙ্গে রান্না করে ফ্রিজে রাখেন। তবে রান্না করা খাবার দীর্ঘ সময় সংরক্ষণ করলে জীবাণু বৃদ্ধির ঝুঁকি বেড়ে যায়। নিরাপদ রাখতে ফ্রিজের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে রাখা এবং রান্না করা খাবার ২ থেকে ৩ দিনের মধ্যে খেয়ে ফেলা ভালো।ড্রেন বা পানি নিষ্কাশনের পথ পরিষ্কার রাখুনফ্রিজের অতিরিক্ত আর্দ্রতা বের হওয়ার জন্য থাকা ড্রেন বা নিষ্কাশন ছিদ্র বন্ধ হয়ে গেলে ভেতরে পানি জমে যেতে পারে। এতে ব্যাকটেরিয়া ও ছত্রাক দ্রুত বিস্তার লাভ করে। তাই নিয়মিত এই অংশ পরিষ্কার আছে কি না, তা পরীক্ষা করা প্রয়োজন।দরজার রাবার সিল নিয়মিত পরিষ্কার করুনফ্রিজের দরজার রাবার সিলে ধুলাবালি, খাবারের কণা ও আর্দ্রতা জমে থাকলে সেখানে ছত্রাক জন্মাতে পারে। এতে দুর্গন্ধের পাশাপাশি খাবার দূষিত হওয়ার আশঙ্কাও থাকে। তাই নরম কাপড় দিয়ে নিয়মিত রাবার সিল পরিষ্কার ও শুকনো রাখা উচিত।ফ্রিজ অতিরিক্ত ভর্তি করবেন নাফ্রিজে অতিরিক্ত খাবার রাখলে ঠান্ডা বাতাস সঠিকভাবে চলাচল করতে পারে না। ফলে সব খাবার সমানভাবে ঠান্ডা না থাকায় কিছু খাবার দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই খাবার এমনভাবে সাজিয়ে রাখুন, যাতে ভেতরে বাতাস স্বাভাবিকভাবে চলাচল করতে পারে।বর্ষাকালে খাবার নিরাপদ রাখতে শুধু ফ্রিজে সংরক্ষণ করাই যথেষ্ট নয়। সঠিক তাপমাত্রা বজায় রাখা, নিয়মিত ফ্রিজ পরিষ্কার করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংরক্ষিত খাবার খেয়ে ফেলার অভ্যাস খাদ্যবাহিত রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সূত্র: নিউজ ২৪

৮ জুলাই ২০২৬ সকাল ১১:৩৮:০৩
টাঙ্গাইলে শুরু হয়েছে কাজু বাদামের বাণিজ্যিক চাষ

টাঙ্গাইলে শুরু হয়েছে কাজু বাদামের বাণিজ্যিক চাষ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি লাল মাটিতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে কাজু বাদাম চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন কৃষক। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা গোলাপি রঙের ফুল ধীরে ধীরে রূপ নিচ্ছে কাজুবাদামের ফলে। ফুল থেকে ফলে পরিণত হওয়ার এই মনোমুগ্ধকর দৃশ্য যেন প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম। দৃষ্টিনন্দন এই সৌন্দর্য মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীদের।অনুকূল পরিবেশের কারণে এই অঞ্চলে কাজু বাদাম আবাদকে ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা দেখা দিয়েছে।মধুপুর গড়াঞ্চলের লাল ও অম্লীয় মাটি এবং অনুকূল আবহাওয়ার কারণে কাজু বাদাম চাষের জন্য উপযোগী। এই মাটিতে প্রচুর পরিমাণে আয়রন এবং অ্যালুমিনিয়াম রয়েছে, যা কাজু বাদাম গাছের বৃদ্ধির জন্য অত্যন্ত সহায়ক। এছাড়া পাহাড়ি এলাকার উঁচু জমি হওয়ায় সেখানে পানি জমে থাকে না, যা কাজু বাদাম চাষের প্রধান শর্ত।কৃষক হানিফ জানান, কৃষি বিভাগ থেকে কাজু বাদামের চারা সার বীজ সহযোগিতার মাধ্যমে চাষ শুরু করে ছিলেন তিনি। দুই বছরের মধ্যে ফল ধরেছে। আশা করছেন, এটি লাভজনক অর্থকরী ফসলে পরিণত হবে।বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, কাজু বাদাম একটি উচ্চমূল্যের ফসল। আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। টাঙ্গাইলে কাজু বাদাম চাষের জন্য উপযোগী। একবার চারা রোপণ করলে দীর্ঘ ৩৫-৪০ বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। বাংলাদেশে প্রতি বছর বিপুল পরিমাণ কাজু বাদাম বিদেশ থেকে আমদানি করতে হয়। দেশের পাহাড়ি অঞ্চলগুলোতে, বিশেষ করে মধুপুর ও পার্বত্য জেলাগুলোতে যদি কাজু বাদামের সম্প্রসারণ ঘটানো যায়, তবে তা আমদানিনির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে।গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আশিকুর রহমান বলেন, টাঙ্গাইলে পাহাড়ি এলাকাগুলো যাতে কাজুবাদাম চাষে আওতায় আনতে পারি, আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। 

১ জুলাই ২০২৬ সকাল ১১:১০:৫৬