• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সকাল ১০:০৪:৩৮ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

খুলনায় আদালত চত্বরে ২ যুবককে গুলি করে হত্যা

৩০ নভেম্বর ২০২৫ দুপুর ০২:২৭:৩২

খুলনায় আদালত চত্বরে ২ যুবককে গুলি করে হত্যা

খুলনা ব্যুরো: খুলনায় আদালতের সামনে দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৩০ নভেম্বর রোববার দুপুর ১২টার দিকে মহানগর আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

Ad

নিহতরা হলেন- ফজলে রাব্বি রাজন ও হাসিব—দু’জনই সোনাডাঙ্গা থানার একটি অস্ত্র মামলার আসামি।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা আদালতে হাজিরা শেষে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা প্রথমে গুলি চালায়, পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনাস্থলেই একজন মারা যান। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মাদকসংক্রান্ত জের হিসাবে এ হত্যাকাণ্ড হতে পারে। নিহত রাজন ও হাসিব সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য। এরা দুইজন সোনাডাঙ্গা থানার একটি অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিল। ঘটনাস্থল থেকে চাপাতি ও নম্বরবিহীন দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের গুলি করা হয়েছে এবং হত্যার কারণ ও হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। ওই এলাকার সিসি ফুটেজ পর্যালোচনা করে সন্ত্রাসীদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আপিলের আদেশ আজ
আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আপিলের আদেশ আজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৮:৫৯



ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:১৯


পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি
পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১২:৫৫

সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:৩৮

পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৪:৫০



Follow Us