• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৬:৫৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

খুলনা ফুলতলা সুপার জুট মিলের পাট গুদামে অগ্নিকাণ্ড

১১ আগস্ট ২০২৫ সকাল ০৯:০৬:৩১

খুলনা ফুলতলা সুপার জুট মিলের পাট গুদামে অগ্নিকাণ্ড

খুলনা ব্যুরো: খুলনা সুপার জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Ad

১০ আগস্ট রোববার রাত সাড়ে ৯টার  দিকে ফুলতলা আঠারো মাইল এলাকায় মিলের ১নং পাট গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি স্ট্যাশনের ৬টি ইউনিটের সদস্যারা আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

Ad
Ad

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, হঠাৎ করে রাত সাড়ে ৯টায় গোডাউনের মধ্যে আগুনের ফুলকি দেখতে পায় মিল শ্রমিকরা। তখন আশপাশের সুপার মিলের নিরাপত্তা প্রহরীদের জানালে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দুটি ইউনিট পৌঁছায়। পরে খুলনা সদর, টুটপাড়া ও খালিশপুর থেকে ৩টি ইউনিট আসে। পরে আরো একটি ইউনিট যোগ হয়।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় জুট মিলের একটি পাট গোডাউনে ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদ্যদস্যদের চেষ্টায় রাত পৌনে ১২টায়  আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য জানাযায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us