• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৫৮:২৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীতে ৮০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ দুই যুবক আটক

২৮ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৩৮:৫৬

বদলগাছীতে ৮০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ দুই যুবক আটক

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার চারমাথা মোড়ে যৌথবাহিনীর চেকপোস্টে মোটরসাইকেল তল্লাশির সময় ৮০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে যৌথবাহিনী। ২৭ জানুয়ারি মঙ্গলবার রাত ৮টায় বদলগাছী চারমাথা এলাকায় তল্লাশি চলাকালে একটি মোটরসাইকেল ও এই মাদকসহ তাদের আটক করা হয়।

Ad

আটক দুই ব্যক্তি হলো মান্দা উপজেলার সতিহাট এলাকার খোকার ছেলে মোস্তাকিম(৩০) ও একই উপজেলার মিরপুর হঠাৎপাড়া গনেশপুর ইউনিয়নের নাদের খাঁর ছেলে জাহাঙ্গীর আলম(৩০)।  

Ad
Ad

যৌথবাহিনীর সদস্যরা জানান, রাত সাড়ে ৮টার দিকে চারমাথা মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলযোগে দুই যুবককে বাইক থামানোর সিগন্যাল দেওয়া হয়। পরে তল্লাশিতে তাদের শরীর থেকে ৮০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট জব্দ করা হয়।

অভিযানে অংশ নেওয়া এসআই আনোয়ার হোসেন বলেন, ‘জব্দ করা ট্যাপেনটাডোল ট্যাবলেট স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করা হয়েছে।’

বদলগাছী থানার (ওসি) লুৎফর রহমান বলেন, ‘তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান!’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us