• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১০:৪৯:০৬ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ভূঞাপুরে ১৪৪ ধারা জারি প্রশাসনের

৫ জুন ২০২৬ সকাল ১০:৫১:৩১

ভূঞাপুরে ১৪৪ ধারা জারি প্রশাসনের

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের ভূঞাপুরে দোকানের বাকি টাকা পরিশোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে কালাম তালুকদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আজ ৫ জুন শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

যমুনা টেলিভিশনের অনলাইন প্রতিবেদন থেকে জানা যায়, ৪ জুন বৃহস্পতিবার বিকেলে ভূঞাপুর উপজেলার জগৎকুড়া এবং গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে গত ২২ এপ্রিল দোকানের বাকি টাকা পরিশোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ ও সংঘর্ষ হয়েছিল। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকান ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কালাম তালুকদার নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভূঞাপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। কাউকে আটক বা গ্রেপ্তারও করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us