• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০২:৩৩ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

১৮ জুন ২০২৬ দুপুর ১২:২০:২০

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করার পর দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৮ জুন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের বরাতে ঢাকা পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, সকালে কাজ শুরুর কিছুক্ষণ পর তারা কারখানার সরবরাহকৃত পানি পান করেন। এর কিছু সময় পরই কারখানার চতুর্থ তলায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে মাথা ঘোরা, বমি এবং অচেতন হয়ে পড়ার মতো উপসর্গ দেখা দেয়। পরে ধীরে ধীরে বিভিন্ন ফ্লোরের শ্রমিকরাও একই ধরনের অসুস্থতায় আক্রান্ত হন।

অসুস্থদের বেশিরভাগই নারী শ্রমিক বলে জানা গেছে। পরিস্থিতি খারাপ হলে দ্রুত তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। কারখানার ভেতরেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় অনেককে।

শ্রমিকরা জানান, তারা নিয়মিতই কারখানার সরবরাহকৃত পানি পান করেন। তবে বৃহস্পতিবার পানি পান করার কিছুক্ষণের মধ্যেই একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। প্রায় দুই শতাধিক শ্রমিক মাথা ঘোরা, বমি এবং অজ্ঞান হয়ে পড়ার মতো উপসর্গে ভোগেন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, সকাল সাড়ে ১০টার পর থেকে একের পর এক অসুস্থ শ্রমিককে হাসপাতালে আনা হচ্ছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে, তবে সবাইকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা
তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা
১৮ জুন ২০২৬ সকাল ১১:২০:২৯


Follow Us