জামালপুর প্রতিনিধি: জামালপুরে মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা।
১৩ জুন শনিবার ভোরে জেলা সদরের মির্ধাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। মাদক কেনাবেচার সময় হাতেনাতে আটক করা হয় দুই নারীকে।
আটকরা হলেন, শেরপুর সদরের কৃষ্ণপুর উত্তরপাড়া এলাকার খোদেজা বেগম এবং জামালপুরের মেলান্দহের মুন্সী নাংলা গ্রামের বুলবুলি। দুপুরে তাদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available