কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশু ও নারী-পুরুষসহ ১২জন কে বিএসএফ পুশইনের চেষ্টা করেছে। বিজিবি ও জনতার বাঁধায় তারা সীমান্তে শুন্য রেখায় স্থানে অবস্থান করছে।
১২ জুন শুক্রবার ভোররাতে ভারতের পশ্চিবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চরমেঘনা সীমান্ত দিয়ে বাংলাদেশের দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের চরবিলগাথুয়া সীমান্তে ১৪৯ নং পিলার দিয়ে পুশইন করে।
এসময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবি’র সহায়তায় ১৪৮ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ফেরত পাঠায়। বর্তমারে তারা শুন্য রেখায় অবস্থান করছে। বাংলাদেশ সীমান্তে বিজিবি ও জনতা অবস্থান নিয়েছে।
কুষ্টিয়া বিজিব ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্লেন রাশেদ কামাল রনী পুশইন এর বিষয়টি নিশ্চিত করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available