• ঢাকা
  • |
  • রবিবার ৮ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:৪৮:২৫ (22-Mar-2026)
  • - ৩৩° সে:

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

২২ মার্চ ২০২৬ সকাল ০৯:২৯:১৬

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ফেনী প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন প্রাণ হারিয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।

২২ মার্চ রোববার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

Ad
Ad

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এসময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এমতবস্থায় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

Ad

এ ঘটনায় বাস অ্যাম্বুলেন্স কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়।

এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার, ও একজন যাত্রী নিহত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছে মানুষ
ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছে মানুষ
২২ মার্চ ২০২৬ দুপুর ০১:৪৭:৫১



হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
২২ মার্চ ২০২৬ সকাল ১১:৫২:৩১





ইরানের বিরুদ্ধে এবার একজোট ২২ দেশ
ইরানের বিরুদ্ধে এবার একজোট ২২ দেশ
২২ মার্চ ২০২৬ সকাল ০৯:৫৫:৪০

ইরানের পাশে থাকার ঘোষণা দিলেন পুতিন
ইরানের পাশে থাকার ঘোষণা দিলেন পুতিন
২২ মার্চ ২০২৬ সকাল ০৯:৪৮:২০


Follow Us