• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ রাত ১০:৩০:২৩ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর

১৮ মার্চ ২০২৬ রাত ০৮:০৩:৩৯

ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস শেষের পথে, আর বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ শাওয়ালের চাঁদ দেখার অপেক্ষায়। এর মধ্যেই তুরস্ক ও সিঙ্গাপুর ভিন্ন ভিন্ন দিনে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করেছে।

জানা গেছে, চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি।

Ad
Ad

তুরস্ক জানিয়েছে, দেশটিতে আগামী ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। তাদের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। ফলে শুক্রবার থেকেই দেশটিতে ঈদ শুরু হবে।

Ad

অন্যদিকে, সিঙ্গাপুর ঘোষণা দিয়েছে যে, দেশটিতে ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির ইসলামিক কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সেখানে নতুন চাঁদ দেখার সম্ভাবনা নেই। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, আধুনিক প্রযুক্তি ও পূর্বনির্ধারিত জ্যোতির্বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। ভৌগোলিক অবস্থান ও সময়ের পার্থক্যের কারণে বিভিন্ন দেশে চাঁদ দেখার সময় ভিন্ন হওয়ায় ঈদের তারিখেও এ ধরনের পার্থক্য দেখা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
১৮ মার্চ ২০২৬ রাত ০৮:২৮:২৮




সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
১৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৩






Follow Us