নিজস্ব প্রতিবেদক: হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশে তাদের উপস্থিতি আরও সুসংগঠিত ও সম্প্রসারিত করার লক্ষ্যে ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারিত্বের উদ্যোগ গ্রহণ করা হয়।
২৫ ফেব্রুয়ারি বুধবার এলজি ইলেক্ট্রনিক্সের গুলশান-১ আউটলেটে আয়োজিত এক ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করা হয়।


অনুষ্ঠানের মাধ্যমে এলজি ও ট্রান্সকম ডিজিটালের মধ্যে একটি স্ট্র্যাটেজিক রিটেইল পার্টনারশিপের সূচনা হয়। এ সহযোগিতার লক্ষ্য ট্রান্সকম ডিজিটালের দেশব্যাপী রিটেইল নেটওয়ার্ক ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এলজির উদ্ভাবনী ও এনার্জি-এফিশিয়েন্ট হোম অ্যাপ্লায়েন্স পণ্য আরও কার্যকরভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এলজির হোম সলিউশনস প্রোডাক্ট ডিরেক্টর মি. হান চাংহো বলেন, ‘দৈনন্দিন জীবনকে আরও সহজ ও উন্নত করতে উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দিতে এলজি প্রতিশ্রুতিবদ্ধ। ট্রান্সকম ডিজিটালের সঙ্গে আমাদের এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা বাংলাদেশি গ্রাহকদের কাছে বিশ্বস্ত বৈশ্বিক প্রযুক্তি আরও কাছে নিয়ে যেতে পারবো।’
ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস মি. রাশেদুল ইসলাম বলেন, ‘বিশ্বখ্যাত ব্র্যান্ড এলজির সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এই সহযোগিতার মাধ্যমে আমাদের প্রিমিয়াম পণ্যের পরিসর আরও সমৃদ্ধ হবে এবং গ্রাহকরা উন্নত প্রযুক্তি ও নির্ভরযোগ্য সার্ভিস সাপোর্ট উপভোগ করতে পারবেন।’
লঞ্চিং অনুষ্ঠানে আনুষ্ঠানিক উন্মোচন, পণ্য প্রদর্শনী এবং গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মি. জেরাল্ড ছোন এবং ট্রান্সকম ডিজিটালের চিফ অপারেটিং অফিসার মি. শহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উদ্যোগটি এলজি ব্র্যান্ডের অবস্থান আরও শক্তিশালী করা, উন্নত রিটেইল অভিজ্ঞতা নিশ্চিত করা এবং বাংলাদেশে বাজার সম্প্রসারণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available