• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৬:১০:৫৮ (24-Jun-2026)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেল

অনলাইন ডেস্ক: অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদত্যাগ করেছেন।২৩ জুন মঙ্গলবার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম। এর আগে ২২ জুন সোমবার তারা একযোগে তাদের পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন- ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন এবং তারিকুল ইসলাম।এছাড়া পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন- ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির এবং রেজাউল ইসলাম।তবে পদত্যাগের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি।