• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:০৬:৪০ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

বিশ্বের বৃহত্তম মোবাইল প্রযুক্তি মেলা 'ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস শুরু

৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১০:৫৪

বিশ্বের বৃহত্তম মোবাইল প্রযুক্তি মেলা 'ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস শুরু

মোহাম্মদ শরীফুজ্জামান, স্পেন থেকে: প্রযুক্তির দুনিয়ায় আগামীর বার্তা নিয়ে স্পেনের বার্সেলোনায় সোমবার থেকে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল প্রযুক্তি মেলা 'ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস (WMC) ২০২৬'। এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘দ্য আইকিউ এরা’ (The IQ Era) বা বুদ্ধিবৃত্তিক সংযোগের নতুন যুগ।

ফিরা গ্রান ভিয়া প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এই মেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর জয়জয়কার।

সকাল হতেই স্পেনের বার্সেলোনা যেন হয়ে উঠেছে আগামীর পৃথিবীর এক জীবন্ত মানচিত্র। বিশ্বের দুই শতাধিক দেশের প্রায় তিন হাজার প্রযুক্তি প্রতিষ্ঠান জড়ো হয়েছে এই 'ফিরা গ্রান ভিয়া' চত্বরে।

২০তম এই আয়োজনে মোবাইল ফোনের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সিক্স-জি (6G) এবং স্যাটেলাইট কানেক্টিভিটি।

মেলার মূল আকর্ষণ হিসেবে শুরুতেই নজর কেড়েছে স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 Ultra, যার প্রাইভেসি ডিসপ্লে প্রযুক্তি দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে।

অন্যদিকে, স্মার্টফোনের দুনিয়ায় নতুন বিপ্লব ঘটাতে অনার (Honor) নিয়ে এসেছে তাদের বিশেষ ‘রোবট ফোন’, যা জিম্বাল ছাড়াই পেশাদার ভিডিওগ্রাফিতে সক্ষম।

এবারের মেলায় টেলিকম খাতের বড় চমক হলো ‘এজেন্টিক এআই’। অর্থাৎ এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষের নির্দেশ ছাড়াই নিজে থেকে কাজ করতে পারবে। পাশাপাশি সিক্স-জি প্রযুক্তির সফল প্রয়োগ এবং মহাকাশভিত্তিক ইন্টারনেট নিয়ে বড় ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে।

আজকের মূল অধিবেশনে বক্তব্য রাখবেন স্পেসএক্স-এর প্রেসিডেন্ট গুইন শটওয়েল।

আগামী ৫ই মার্চ পর্যন্ত চলবে এই প্রযুক্তির মহোৎসব। ধারণা করা হচ্ছে, এবারের মেলায় এক লক্ষেরও বেশি দর্শনার্থীর সমাগম ঘটবে, যা বার্সেলোনার অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে। প্রযুক্তির এই লড়াইয়ে শেষ পর্যন্ত কোন দেশ বা প্রতিষ্ঠান এগিয়ে থাকে, সেটাই দেখার জন্য এখন সবাই তাকিয়ে আছে ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫







Follow Us