• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ দুপুর ০২:৩১:৪৫ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন জিয়াউর রহমান: প্রতিমন্ত্রী টুকু

১৫ মার্চ ২০২৬ দুপুর ১২:৪২:৩৪

গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন জিয়াউর রহমান: প্রতিমন্ত্রী টুকু

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। আগামী দিনেও বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থাকবে।

১৪ মার্চ শনিবার টাঙ্গাইলে সাংবাদিক ইউনিয়ন ও প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময় সভার সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আক্তার শামীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Ad
Ad

প্রতিমন্ত্রী টুকু বলেছেন, সাংবাদিকরা সবসময় সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন। তারা সঠিক তথ্য তুলে ধরে মানুষের কাছে সংবাদ পৌঁছে দেন। অনেক সময় তারা নিজেদের পরিবারকেও পর্যাপ্ত সময় দিতে পারেন না।

Ad

তিনি আরও বলেন, টাঙ্গাইলকে আধুনিক ও উন্নত জেলায় পরিণত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় টাঙ্গাইলকে সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনটির সভাপতি মো. জুবায়েদ মল্লিক বুলবুল এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন।

ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন- টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল, দ্য ফিন্যান্সিয়াল টুডে পত্রিকার নির্বাহী সম্পাদক শাহীন আব্দুল বারী, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জেড আই খান, সাবেক সাধারণ সম্পাদক কামনা শীর্ষ শেখর, প্রবীণ সাংবাদিক ও জেলা ক্ষেত মজুর পার্টির সভাপতি ওয়াহেদুজ্জামান মতি উভয় সংগঠনের যুগ্ম- সম্পাদক শফিকুজ্জামান খান মোস্তফাসহ সাংবাদিক ইউনিয়ন ও প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




খুলনা বিভাগসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ
খুলনা বিভাগসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ
১৫ মার্চ ২০২৬ দুপুর ০১:৪৫:৪৫








Follow Us