• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:২১:৫১ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন করছেন গ্রামবাসী

১৯ মার্চ ২০২৬ দুপুর ০২:২১:০৪

চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন করছেন গ্রামবাসী

অনলাইন ডেস্ক: ঈদুল ফিতরে নাড়ির টানে বাড়ি ফেরার পথে দেশের মানুষ। এমন সময় দেখা গেল এক ব্যতিক্রমী ঘটনা। 

১৯ মার্চ বৃহস্পতিবার রীতিমতো মাইকে ‘ঈদ মুবারক’ ঘোষণা দিয়ে ঈদের নামাজ পড়ানো হলো চাঁদপুরের একটি গ্রামে।

Ad
Ad

জেলার হাজীগঞ্জের সাদ্রা গ্রামে সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের উৎসব উদযাপিত হয়।

Ad

তবে সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা মধ্যপ্রাচ্যেরও একদিন আগে ঈদ উদযাপন করছেন। 

এ বিষয়ে মাওলানা আবু বকর সিদ্দিক জানান, ‘নাইজার, মালিসহ অনেক দেশে চাঁদ দেখা গেছে। তাই আজ ১৯ মার্চ আমরা ঈদ উদযাপন করছি।’

সাদ্রা গ্রামের একাধিক স্থানে আজ ঈদের জামার অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।

তিনি যুক্তি দেখান, সারা দুনিয়ায় চাঁদ যেহেতু একটি তাই ঈদও একই দিনে হবে। 

প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষক বলেন, ‘মাইকে ঈদ মুবারক শুনে পাশের গ্রাম থেকে গিয়ে দেখলাম সেখানে সত্যিই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।’

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদযাপিত হয়ে থাকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দৌলতপুরে আড়াই বছরের শিশু হত্যা, চাচি আটক
দৌলতপুরে আড়াই বছরের শিশু হত্যা, চাচি আটক
১৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৮:৫৪



আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
১৯ মার্চ ২০২৬ দুপুর ০২:৫৬:১৩








Follow Us