• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৪৩:১৯ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

ধারণার চেয়েও গুরুতর রোনালদোর চোট, চিকিৎসার জন্য যাচ্ছেন স্পেনে

৭ মার্চ ২০২৬ দুপুর ০১:১৪:১৮

ধারণার চেয়েও গুরুতর রোনালদোর চোট, চিকিৎসার জন্য যাচ্ছেন স্পেনে

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের ক্লাব আল নাসেরের তারকা ফরোয়ার্ড ও পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো হ্যামস্ট্রিং ইনজুরির চিকিৎসার জন্য স্পেনে যাচ্ছেন। প্রাথমিক ধারণার তুলনায় চোটটি আরও গুরুতর বলে জানা গেছে। এ তথ্য জানিয়েছে বিবিসি।

৪১ বছর বয়সী এই ফুটবলার চলতি মৌসুমে সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে ২২ ম্যাচে ২১ গোল করেছেন। গত শনিবার আল ফায়হার বিপক্ষে ৩–১ গোলের জয়ের ম্যাচে তিনি চোট পেয়ে বদলি হয়ে মাঠ ছাড়েন। ওই ম্যাচে একটি পেনাল্টিও মিস করেন রোনালদো।

Ad
Ad

আল-নাসরের কোচ জর্জ জেসুস জানান, চিকিৎসার জন্য রোনালদো মাদ্রিদে যাবেন, যেখানে তার ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়া হবে।

Ad

জেসুস বলেন, ‘শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো পেশির চোট নিয়ে মাঠ ছেড়েছিল। পরীক্ষার পর বোঝা গেছে, এটি আমাদের ধারণার চেয়ে বেশি গুরুতর। তার বিশ্রাম ও পুনর্বাসন দরকার। আশা করছি খুব শিগগিরই সে দলে ফিরে এসে আমাদের সাহায্য করবে।’

হোর্হে জেসুস বলেন, ‘শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো পেশির চোট নিয়ে মাঠ ছেড়েছিল। পরীক্ষার পর বোঝা গেছে, এটি আমাদের ধারণার চেয়ে বেশি গুরুতর। তার বিশ্রাম ও পুনর্বাসন দরকার। আশা করছি খুব শিগগিরই সে দলে ফিরে এসে আমাদের সাহায্য করবে।’

এই চোটের কারণে ২৯ মার্চ মেক্সিকো এবং ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে পর্তুগালের প্রীতি ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৬৫ গোল করা রোনালদো জানিয়েছেন, ১০০০ গোল পূর্ণ না করা পর্যন্ত তিনি অবসর নেবেন না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইফতারে দই-চিড়া খাওয়া কতটুকু উপকারী?
ইফতারে দই-চিড়া খাওয়া কতটুকু উপকারী?
৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৯:২৮


যুদ্ধের মধ্যেই আবারও ইরানে ভূমিকম্প
যুদ্ধের মধ্যেই আবারও ইরানে ভূমিকম্প
৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৭:৪১








Follow Us