• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৬:০২:৩৬ (24-Jun-2026)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মেসির প্রশংসায় ব্রাজিলের রোনালদো নাজারিও

স্পোর্টস ডেস্ক: চলমান বিশ্বকাপে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোল করে আবারও আলোচনার কেন্দ্রে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি।এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে আর্জেন্টিনার দুর্দান্ত ফর্ম অব্যাহত রয়েছে। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায় তারা, যেখানে হ্যাটট্রিক করেন মেসি। দ্বিতীয় ম্যাচেও অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে দলের জয়ের নায়ক হন এই আর্জেন্টাইন অধিনায়ক।এদিকে মেসির পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। ফরাসি সংবাদমাধ্যম ‘এল’ইকুইপেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফুটবল দেবতাদের কাছে এই পরিসংখ্যানই প্রমাণ করে যে সে সবাইকে ছাড়িয়ে গেছে। যদি কেউ বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতার মর্যাদা পাওয়ার যোগ্য হয়ে থাকে, তাহলে সে অবশ্যই মেসি।’তিনি আরও বলেন, ‘ওর বয়স এখন ৩৮ বছর; হে ঈশ্বর! আমি ৩৮ বছর বয়স হওয়ার চার বছর আগেই অবসর নিয়েছিলাম, আর আমার ওজন ছিল ১২০ কিলো!’উল্লেখ্য, মেসির এই পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮, যা তাকে টুর্নামেন্ট ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। তিনি ভেঙে দিয়েছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের রেকর্ড।তবে মেসির এই রেকর্ড খুব বেশি সময় নিরাপদ নয় বলেও ধারণা করা হচ্ছে। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে গত ম্যাচে ইরাকের বিপক্ষে জোড়া গোল করে গোলসংখ্যা ১৬ তে নিয়ে গেছেন। ফলে তিনি বর্তমানে ক্লোসার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতা।অন্যদিকে রোনালদো নাজারিও নিজেও বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সফল স্ট্রাইকার। চারটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি ১৫টি গোল করেছেন, যার মধ্যে ২০০২ বিশ্বকাপ ছিল তার ক্যারিয়ারের সেরা আসর।