• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ সকাল ০৭:০৬:৪৬ (05-May-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশের আর্থিক খাত ও উন্নয়নমূলক কাজে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক

১৬ মার্চ ২০২৬ সকাল ০৯:৪১:৩০

বাংলাদেশের আর্থিক খাত ও উন্নয়নমূলক কাজে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়ন এবং চলমান প্রকল্পগুলোতে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংকের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট, বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-এর ডিরেক্টর ইমাদ নাজিব আয়েদ ফাখৌরি, বাংলাদেশ ও ভুটানের অপারেশনস ম্যানেজার ড. গেইল এইচ. মার্টিন, আইএফসি ম্যানেজার উইলফ্রেড তামেগন এবং সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরিন এ. মাহবুব।

Ad
Ad

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বৈঠকে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও ড. মো. কবির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad

বৈঠকে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। গভর্নর মোস্তাকুর রহমান বলেন, চলমান প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে এবং দেশের আর্থিক খাতের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বিশ্বব্যাংকের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।

এ সময় বিশ্বব্যাংকের প্রতিনিধি দলও বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us