• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:০৫:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বিকেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। দলটির চেয়ারম্যান তারেক রহমান বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের একটি হলরুমে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করবেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি পরিচালনা করবেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সে হিসেবে এটি তাঁর নেতৃত্বে দলের প্রথম নির্বাচনী ইশতেহার। দলীয় সূত্র জানায়, যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে জনমানুষের সমস্যা সমাধান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যেই বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার প্রণয়ন করেছে।এদিকে, আগামীকাল ৭ ফেব্রুয়ারি শনিবার ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিতব্য একটি নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।উল্লেখ্য, এর আগে ৪ ফেব্রুয়ারি বুধবার ২৬টি বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ করে আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে জামায়াতে ইসলামী।