গণভোটের রায় বাস্তবায়নে ফ্রান্সে এনসিপির মানববন্ধন
অনলাইন ডেস্ক: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে মানববন্ধন করেছে এনসিপি। ১ মে শুক্রবার প্যারিসের ঐতিহাসিক বাস্তিল চত্বরে আয়োজিত মানববন্ধনে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।কর্মসূচিতে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম-আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী এবং স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সদস্যসচিব কাউসার আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে পিনাকী ভট্টাচার্য বলেন, ‘ইতিহাসে জুডাস সামান্য স্বার্থের বিনিময়ে বিশ্বাসঘাতকতার পথ বেছে নিয়েছিল। আজও আমরা প্রশ্ন করতে চাই—কোন স্বার্থে বাংলাদেশকে আবার সেই পুরনো রাজনৈতিক কাঠামোর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে?’তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে রাজপথে নেমেছিল, সেটিকে আর উপেক্ষা করার সুযোগ নেই। ৫ আগস্টের আগের বাস্তবতায় দেশ আর কখনও ফিরে যাবে না। দেশের গণতান্ত্রিক অধিকার ও জনগণের রায়ের পক্ষে প্রবাসীরা আগামীতেও সোচ্চার থাকবে।মানববন্ধনে কমিউনিটি ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক আবু মান্নান আজাদ, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, সংগঠনটির মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, বাংলাদেশি নাগরিক পরিষদের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের নির্বাহী সদস্য মো. সাকিব হোসেন, মাজহারুল হক তালুকদার, মানবাধিকার সংগঠন এফডিএইচআরের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ, কমিউনিটি নেতা মোহাম্মদ সাইফুল আলম, বাংলাদেশি নাগরিক পরিষদ সদস্য ওয়াদুদ তানভীর, এনসিপি ফ্রান্সের সিনিয়র সদস্য আনোয়ার রুল ইসলাম, তাওহিদা বেগম, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, সাংবাদিক সরদার হাসান ইলিয়াছ, আরাফাত রহমান ও জাফরুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।