• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ রাত ১০:১৪:০৫ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন

২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৫৪

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন

বেরোবি প্রতিনিধি: জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।  

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে শহীদ আবু সাঈদের সহপাঠী এবং তাঁর ভাই ও বোন খুনিদের দ্রুত বিচারের দাবি জানান।  

Ad
Ad

শহীদ আবু সাঈদের বড় ভাই বলেন, ‘আজকে এখানে দাঁড়িয়েছি কারণ, জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার এখনো আলোর মুখ দেখেনি। পুলিশের তৎকালীন এসি ইমরান এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকা সত্ত্বেও তাঁকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে; চার্জশিটে তাঁর নাম যুক্ত করা হয়নি। তাঁকে কী কারণে বাদ দেওয়া হলো? শহীদ আবু সাঈদের সহযোদ্ধারা এর আগেও ন্যায়বিচারের দাবিতে অনেক মানববন্ধন করেছেন, কিন্তু এখনো কোনো রায় পাওয়া যায়নি। আমরা চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মাধ্যমে দ্রুত এই মামলার রায় প্রদান ও কার্যকর করা হোক।’

Ad

শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ‘আমরা আবু সাঈদ হত্যা মামলার বিচারের ক্ষেত্রে কোনো দীর্ঘসূত্রতা চাই না। আবু সাঈদের সহযোদ্ধা ও সহপাঠীরা চাতক পাখির মতো এই বিচারের প্রতীক্ষায় আছে। আপনারা জানেন, এই মামলার কয়েকজন পুলিশ সদস্যকে আদালত অব্যাহতি দিয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক।’

অন্য এক শিক্ষার্থী রহমত আলী বলেন, ‘জুলাইয়ের শহীদদের রক্তের ওপর নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। অথচ এত দিন পার হওয়ার পরও তাঁর বিচারের দাবিতে আমাদের রাজপথে দাঁড়াতে হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক। আবু সাঈদদের রক্তের ওপর দাঁড়িয়েই অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু আমাদের প্রধান দাবি ছিল আবু সাঈদের বিচার, যা এখনো সম্পন্ন হয়নি। আমরা অতি দ্রুত এই বিচার প্রক্রিয়ার সমাপ্তি চাই।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৭:৪০

রাঙামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৭:১৮




বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ
বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৯:৩০


বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:১০



Follow Us