• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৫২:৫২ (04-May-2026)
  • - ৩৩° সে:

তামাক পণ্যের কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

৪ মে ২০২৬ বিকাল ০৩:০৯:৫১

তামাক পণ্যের কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি: বর্তমান অর্থবছরের জাতীয় বাজেটে তামাক পণ্যের উপর কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের কার্যকর দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

৪ মে সোমবার বেলা ১২টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ) এর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সচেতন নাগরিক ও বিড়ি শ্রমিকরা অংশগ্রহণ করে।

Ad
Ad

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ তামাক ব্যবহারের হার উদ্বেগজনক ভাবে সর্বোচ্চ ৩৫.৩ শতাংশ। তামাকজনিত রোগের প্রতিবছর প্রায় ২ লক্ষ মানুষের অকালমৃত্যু ঘটেছে। যা একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট নির্দেশ করে।

Ad

২০২৪ সালে তামাক ব্যবহারের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা এই খাত থেকে অর্জিত আয়ের দ্বিগুণেরও বেশি। এই ক্ষতি কমাতে, তামাক খাতকে শুধু রাজস্ব আয়ের দৃষ্টিকোণ থেকে না দেখে, কার্যকর কর আরোপের মাধ্যমে তামাকজাত পণ্যের দাম বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই।

মানববন্ধনে বিড়ি শ্রমিকরা দাবি জানান, বাজারে যেখানে চাল, ডাল, তেল, লবণসহ অন্য সবকিছুর দাম বাড়ছে, সেখানে বিড়ি ও সিগারেটের দাম যেন খুব বেশি বাড়ে না। ফলে, এগুলো সকলের জন্য, বিশেষ করে আমাদের মতো তরুণ ও স্বল্প আয়ের মানুষের জন্য সহজলভ্য থাকে। এই কারণে তামাক সেবন কমছে না, বরং বাড়ছে। আমরা নিজেরা এই মারাত্মক কাজটি করতে চাই না।

নতুন সরকারের কাছে আমাদের দাবি হলো, তামাকজাত পণ্যের দাম বাড়ানো হোক এবং আমাদের মতো বিড়ি শ্রমিকদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা করা হোক। মানববন্ধন থেকে আসন্ন জাতীয় বাজেটে এসব প্রস্তাব বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ডরপএর তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জেবা আফরোজা, এডভোকেসি কোঅর্ডিনেটর শিলভানা আক্তার, টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি শ্রমিক সংগঠনের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, সদস্য জয়নব বিবি, সাংবাদিক বোরহান তালুকদারসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আসামে বড় জয়ের পথে বিজেপি
আসামে বড় জয়ের পথে বিজেপি
৪ মে ২০২৬ বিকাল ০৪:৩৪:৪৬











Follow Us