পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপার রতনদী তালতলীর কৃষিকাজে ব্যবহৃত সেচের পানির অভাবে করমজাতলীর মরা খাল খননের দাবিতে স্থানীয় কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার রতনদী তালতলীর ৮ নম্বর ওয়ার্ডের তালুকদার হাওলা ও নিজহাওলা এই দুই গ্রামের মাঝখানে অবস্থিত করমজাতলীর মরা খালের মধ্যভাগে প্রায় দুই শতাধিক কৃষক অংশগ্রহনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এসময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মো. হাফিজুর রহমান, স্থানীয় বাসিন্দা ডা. মো. আমানুল্লাহ আমান, কৃষক মো. কিবরিয়া, মজিবর মাতুব্বর ও আব্দুল মন্নান প্রমুখ।

মানবন্ধনে উপস্থিত কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে পলি জমে করমাজাতলীর এ খালটি ভরাট হয়ে যায়। যার কারণে খালের পাশে অবস্থিত প্রায় ২ শত হেক্টর কৃষি জমি আবাদের মাধ্যমে কৃষি উৎপাদনে ব্যবহৃত হওয়া এ খালটি ভরাট হয়ে যাওয়ায় দুই গ্রামের শত শত কৃষকরা, একদিকে রবি মৌসুমে সেচের পানির অভাবে তরমুজ, ডাল ও আলুসহ বিভিন্ন ফসলের আবাদ, অপরদিকে বর্ষা মৌসুমে অতিরিক্ত বর্ষার পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় আমন ফসল পচে নষ্ট হচ্ছে।
এ খালটি ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় কিছু প্রভাবশালী চক্র দখলে রেখে পুকুর, বাড়িঘর ও সমতল ভূমি আকারে আবাদ করছেন বলে তারা জানান।
২০১৮ সাল থেকে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের আওতায় খালটি খননের উদ্যোগ নেয়া হয় বলে জানান। তারা আরও জানান, পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে গত এক বছর আগে করমজাতলী খাল খননের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হলেও অদৃশ্য কারণে এখনো কাজ শুরু হয়নি। কৃষকদের অভিযোগ, প্রভাবশালীদের চাপে ও অসাধু উপায় অবলম্বনের মাধ্যমে খাল খনন বন্ধ রাখা হয়েছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। তাই অতি দ্রুত খালটি খননের মাধ্যমে কৃষকরা যাতে কৃষি উৎপাদন করতে পারে তার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available