বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীরা নবম পে-স্কেল গেজেট বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১ ফেব্রুয়ারি রোববার সকালে উপজেলা চত্বরে সকল কর্মকর্তা-কর্মচারীরা ৯ম পে-স্কেল গেজেট বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


সকল কর্মকর্তা-কর্মচারীরা ৯ম পে-স্কেল গেজেট বাস্তবায়নের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয় উপজেলা চত্বর। তারা বলেন, নিত্য প্রয়োজনীয় বাজারের ঊর্ধগতিতে তাদের সংসার চালানোই সম্ভব হচ্ছে না। অতি অবিলম্বে এ গেজেট বাস্তবায়ন করা না হলে মহাসমাবেশের ডাক দেওয়ার কথা বলেন তারা। এ সময় এক কর্মচারী নায়ারে তাকবীর স্লোগান দিতেও দেখা যায়।
সরকারি কর্মচারী হয়ে এসব স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তারা বলেন, সরকারি চাকরিজীবী হয়ে তাদের এই সব স্লোগানের সাথে যৌক্তিকতা নেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available