• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:২৬:১৮ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০

২৭ জুন ২০২৬ সকাল ০৮:৩৭:৪৩

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০
“ছবি: সংগৃহীত”

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। দেশটির প্রায় এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ এ ভূমিকম্পে বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ধীরগতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। খবর সিএনএনের।

২৬ জুন শুক্রবার দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানান, সরকারি হিসাবে এখন পর্যন্ত ৯২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ভাই।

এর আগে দেলসি রদ্রিগেজ জানিয়েছিলেন, ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়ারা রাজ্য পরিদর্শনের সময় তিনি বলেন, বিভিন্ন দেশের উদ্ধারকারী দল ইতোমধ্যে সেখানে পৌঁছাতে শুরু করেছে এবং উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করেছে, এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। যদিও সম্ভাব্য মোট প্রাণহানির বিষয়ে এখনো কোনো সরকারি পূর্বাভাস দেওয়া হয়নি।

এদিকে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংবলিত একটি সরকারি ওয়েবসাইটে সর্বশেষ তথ্য অনুযায়ী ৪৯ হাজার ৬০০ জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে।

সরকারি হিসাবে, ভূমিকম্পে অন্তত ২৫০টি ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে আটটি হাসপাতাল, একটি রেড ক্রস ভবন এবং ফরাসি দূতাবাসের ভবন।

উল্লেখ্য, স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৪০ সেকেন্ড পর রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী আরেকটি ভূমিকম্প হয়।

বিশ্লেষকদের মতে, গত ১২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই ভেনেজুয়েলার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
২৭ জুন ২০২৬ সকাল ১০:২০:৩৬










Follow Us