• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৫৩:৫৫ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

মা ও তিন বোনকে পাশাপাশি দাফন, সবার কাছে দোয়া চাইলেন ছেলে

২৭ জুন ২০২৬ সকাল ০৯:৩৪:৫৫

মা ও তিন বোনকে পাশাপাশি দাফন, সবার কাছে দোয়া চাইলেন ছেলে

অনলাইন ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শাহীনুর বেগম ও তার তিন কন্যাকে কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামের স্থানীয় কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। 

২৬ জুন শুক্রবার রাতে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। এ সময় স্বজনদের আহাজারি ও এলাকাবাসীর শোকে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

নিহতরা হলেন শাহীনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজ মেয়ে ইকরা আক্তার (১৭) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)।

পরিবারের একমাত্র জীবিত সন্তান জুনায়েদ ইসলাম শিফাত জানাজায় কান্নাজড়িত কণ্ঠে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িত সব ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন, সন্দেহভাজন অন্তর মজুমদারের পাশাপাশি অন্য কেউ জড়িত থাকলে তাদেরও দ্রুত আইনের আওতায় আনতে হবে।

নিহত শাহীনুরের মা হাজরা বেগম এবং শাশুড়িও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা বলেন, নিরপরাধ মা ও তিন মেয়েকে কেন হত্যা করা হলো, তার সঠিক তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে।

শুক্রবার রাত ৯টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো লটিয়া গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। রাত ১০টার দিকে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মা ও তিন মেয়েকে পাশাপাশি দাফন করা হয় বলে জানান হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া।

গত বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থলেই শাহীনুর বেগম, ইকরা ও শিফার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বড় মেয়ে সায়মাও মারা যান।

ঘটনার পর স্থানীয়রা এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। তবে পুলিশ এখনো হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বা অন্য কোনো ব্যক্তি জড়িত ছিলেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এ ঘটনায় নিহত শাহীনুর বেগমের ছেলে জুনায়েদ ইসলাম শিফাত বাদী হয়ে নিহত অন্তর মজুমদারসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া গণপিটুনিতে সাত পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় পুলিশ পৃথক আরেকটি মামলা করেছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ, এতে অন্য কেউ জড়িত ছিল কি না এবং গণপিটুনির ঘটনাও তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মাছ চাষে বিশ্বসেরা পাঁচে বাংলাদেশ
মাছ চাষে বিশ্বসেরা পাঁচে বাংলাদেশ
২৭ জুন ২০২৬ সকাল ১১:০৭:১৩

ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
২৭ জুন ২০২৬ সকাল ১০:২৭:০৬

আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
২৭ জুন ২০২৬ সকাল ১০:২০:৩৬



Follow Us