• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:০৩:৩৬ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যা বলল বেইজিং

২৭ জুন ২০২৬ সকাল ০৯:০৯:৩৯

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যা বলল বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সহযোগিতা কোনো ‘তৃতীয় পক্ষের প্রভাব’ দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছে বেইজিং।

২৬ জুন শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন।

তিনি বলেন, “চীন-বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। একই সঙ্গে এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত।”

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রশ্নে বলা হয়, তিস্তা প্রকল্পটি ভারতের সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় নয়াদিল্লি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

জবাবে গুও জিয়াকুন বলেন, তিস্তা নদী ব্যবস্থাপনা বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। চীন তার সামর্থ্য অনুযায়ী এ প্রকল্পে সহযোগিতা করতে প্রস্তুত।

এ সময় তিনি বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি চীনের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, চীন বাংলাদেশের নতুন সরকারের রাষ্ট্র পরিচালনায় দৃঢ় সমর্থন জানায় এবং উভয় দেশ একে অপরের ‘কোর ইন্টারেস্ট’ রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখবে।

মুখপাত্র আরও জানান, সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, যা দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

এর আগে ২৫ জুন বৃহস্পতিবার বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন তিয়াওইউথাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রী লি কুওইংয়ের বৈঠকে তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতা নিয়ে ঐকমত্য হয়।

বৈঠকে লি কুওইং বলেন, পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। পাশাপাশি তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য চীনে উন্নত প্রশিক্ষণের প্রস্তাবও দেন।

সূত্র: পিটিআই, বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মাছ চাষে বিশ্বসেরা পাঁচে বাংলাদেশ
মাছ চাষে বিশ্বসেরা পাঁচে বাংলাদেশ
২৭ জুন ২০২৬ সকাল ১১:০৭:১৩

ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
২৭ জুন ২০২৬ সকাল ১০:২৭:০৬

আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
২৭ জুন ২০২৬ সকাল ১০:২০:৩৬


Follow Us