• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:১২:২৩ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১২ কর্মী গ্রেফতার

২৭ জুন ২০২৬ সকাল ০৯:২৬:৫৯

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১২ কর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মিছিলের নেতৃত্বদানকারী এক নেতা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

২৬ জুন শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক ইউটার্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

গ্রেফতাররা হলেন, মো. সোহাগ (১৯), আনিস সরকার (১৮), মো. সাব্বির হোসেন (২০), মো. আবির হোসেন (২৭), তন্ময় (১৮), ওয়ালিদ (১৮), মাহফুজ আলম (১৮), আবিদ (১৮), ইমতিয়াজ আহমেদ ইমন (১৮), তাওহিদ ইসলাম (১৮), মো. রিয়াদ (১৮) এবং মো. সোহেল (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১২ জনকে গ্রেফতার করা হয়। তবে মিছিলের নেতৃত্বে থাকা ঢাকা মহানগর দক্ষিণের দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাধারণ সম্পাদক তাসরিফ আল নোমান মোটরসাইকেলযোগে পালিয়ে যেতে সক্ষম হন।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








মাছ চাষে বিশ্বসেরা পাঁচে বাংলাদেশ
মাছ চাষে বিশ্বসেরা পাঁচে বাংলাদেশ
২৭ জুন ২০২৬ সকাল ১১:০৭:১৩

ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
২৭ জুন ২০২৬ সকাল ১০:২৭:০৬

আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
২৭ জুন ২০২৬ সকাল ১০:২০:৩৬

Follow Us