আন্তর্জাতিক ডেস্ক: ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলি লারিজানি হত্যার প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান। তারা জানিয়েছে, উপযুক্ত সময় এর জবাব দেওয়া হবে।
ইরানের সেনাবাহিনী প্রধান আমির হাতামি এই হুমকি দেন বলে জানিয়েছে বিবিসি। তার কয়েক ঘণ্টা আগে ইরান লারিজানির মৃত্যুর তথ্য নিশ্চিত করে।


আমির হাতামি বলেন, ‘ইসরায়েলের বিমান হামলায় আমাদের নিরাপত্তা প্রধান নিহত হওয়ার ঘটনায় আমরা চূড়ান্ত পাল্টা জবাব দেব। উপযুক্ত সময় ও স্থানে অপরাধী আমেরিকা এবং রক্তপিপাসু জায়নবাদী শাসনের বিরুদ্ধে কঠোর, প্রতিরোধমূলক ও অনুতাপজনক জবাব দেওয়া হবে।’

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, লারিজানি ও অন্যান্য শহীদদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে।
এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে, লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা ইতোমধ্যেই মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সূত্র: বিবিসি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available