• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ রাত ০৯:৪৯:৪৯ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তিতে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১৮ জুন ২০২৬ রাত ০৮:০৮:৫০

যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তিতে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত শান্তিচুক্তিতে পাকিস্তানের ঐতিহাসিক ভূমিকার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

১৮ জুন বৃহস্পতিবার ঢাকায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতে ইসলামী জানায়, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক, শিক্ষা সহযোগিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

পাকিস্তানের হাইকমিশনার বৈঠকে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে ইতিবাচক ধারায় এগোচ্ছে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও উচ্চপর্যায়ের সফর বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, পাকিস্তান আগামী পাঁচ বছরে বাংলাদেশের ৫০০ জন শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ৭৪ জন শিক্ষার্থী সেখানে গেছেন।

বৈঠকে আরও বলা হয়, দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেধা বিনিময় বাড়ানো এবং নলেজ করিডোর প্রকল্প আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত শিক্ষা মেলার সাফল্য সম্পর্কেও হাইকমিশনার অবহিত করেন।

হাইকমিশনার সংসদীয় পর্যায়ে সম্পর্ক জোরদারে একটি সংসদীয় গ্রুপ গঠনের আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পাকিস্তান হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল, জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং আলী আহমাদ মাবরুর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us