ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা একটি বিশেষায়িত ইউনিটের সদস্য ছিলেন, যারা ওই এলাকায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণে কাজ করছিলেন।অভিযান চলাকালে হঠাৎ একটি গোলা বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে।ফারস নিউজের তথ্য অনুযায়ী, জানজান প্রদেশে প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষিজমি এখনো অবিস্ফোরিত গোলাবারুদের ঝুঁকিতে রয়েছে। এসব গোলাবারুদ নিষ্ক্রিয় করতে সংশ্লিষ্ট ইউনিটের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছিলেন।ঘটনার পর আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।