• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ সকাল ১১:৩৬:৩৬ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা

১৩ মার্চ ২০২৬ সকাল ০৮:৪৯:০৩

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরান দাবি করেছে, ইসরায়েলের সামরিক স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সময় ইসরায়েল জানিয়েছে, তারা তেহরানে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় হামলা চালিয়েছে।

১২ মার্চ বৃহস্পতিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তেল আবিব ও জেরুজালেমের আশপাশের সামরিক স্থাপনাসহ এ অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

Ad
Ad

আইআরজিসি জানায়, অভিযানে খোররমশাহর মাল্টি-ওয়ারহেড ক্ষেপণাস্ত্র, খেইবার শেকান ক্ষেপণাস্ত্র, এক টন ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র, ফাত্তাহ ও কাদের মিসাইল এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে।

Ad

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তেহরানে অবস্থিত তালেগান কমপ্লেক্স নামে একটি স্থাপনায় হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, ওই স্থাপনাটি পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি এবং ২০০০-এর দশকে চালু থাকা গোপন ‘এমএডি’ প্রকল্পের পরীক্ষার কাজে ব্যবহৃত হতো।

এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ বিমান হামলা শুরু করে। ওই হামলায় এখন পর্যন্ত প্রায় ১৩০০ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

ইরানের জবাবে ইসরায়েল, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ তুললেও তেহরান বারবার জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি, আল জাজিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আবারও কমলো সোনার দাম
আবারও কমলো সোনার দাম
১৩ মার্চ ২০২৬ সকাল ১১:৩০:২৭







নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন
নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন
১৩ মার্চ ২০২৬ সকাল ০৯:২৫:২১




Follow Us