আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গসহ চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট ও ইভিএমে দেওয়া ভোট গণনা শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী আসাম রাজ্যে নিরঙ্কুশ বিজয়ের পথে ক্ষমতাসীন বিজেপি। মুখ্যমন্ত্রী হেমান্ত শর্মার ক্ষমতা আরও পাঁচ বছরের জন্য বাড়তে যাচ্ছে।


প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, ১২৬ আসনের মধ্যে ৬৫টিতে এগিয়ে বিজেপি। অন্যদিকে, মাত্র ১৮ আসনে এগিয়ে কংগ্রেস। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬৪ আসনের ম্যাজিক ফিগার এরই মধ্যে ছুঁয়ে ফেলেছে বিজেপি।

(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available