• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৯:৪০ (04-May-2026)
  • - ৩৩° সে:

হরমুজ এলাকায় যুক্তরাষ্ট্রের জাহাজে মিসাইল ছুড়ল ইরান

৪ মে ২০২৬ বিকাল ০৫:৫১:৫৯

হরমুজ এলাকায় যুক্তরাষ্ট্রের জাহাজে মিসাইল ছুড়ল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: সতর্ক উপেক্ষা করে হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে মিসাইল ছুড়েছে ইরান।

৪ মে সোমবার হরমুজ প্রণালির এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, যুদ্ধজাহাজটি ইরানের জাস্ক দ্বীপের কাছে ছিল। তখন এটিতে মিসাইল হামলা চালানো হয়।

Ad

বার্তাসংস্থাটি আরও বলেছে, জাস্ক দ্বীপের কাছ দিয়ে জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাচ্ছিল। হামলার পর জাহাজটি তার গতিপথ পরিবর্তন করে।

তবে যুদ্ধজাহাজে ইরানিদের হামলার দাবি অস্বীকার করেছেন এক মার্কিন কর্মকর্তা। তিনি সংবাদমাধ্যম এক্সিওসকে বলেছেন, তাদের কোনো জাহাজে হামলার ঘটনা ঘটেনি।

এদিকে ইরান এ হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, হরমুজ প্রণালিতে যেসব জাহাজ আটকে আছে সেগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে নিয়ে আসবেন তারা।

এরপরই ইরান যুক্তরাষ্ট্রকে সতর্কতা দিয়ে জানায়, যদি হরমুজে কোনো জাহাজ প্রবেশ করে তাহলে সেটিতে হামলা চালানো হবে।

টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে শুরু থেকেই এটি ভঙ্গুর ছিল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিন যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে নৌ-অবরোধ আরোপ করে। এছাড়া আরব সাগর থেকে তাদের ট্যাংকার জাহাজও জব্দ করে।

যুদ্ধ বিরতির পর গত ১২ এপ্রিল দুই দেশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেছিল। কিন্তু তারা সেখান থেকে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি।

সূত্র: ফার্স নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আসামে বড় জয়ের পথে বিজেপি
আসামে বড় জয়ের পথে বিজেপি
৪ মে ২০২৬ বিকাল ০৪:৩৪:৪৬



Follow Us