• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ দুপুর ০১:২৩:৫৮ (08-Feb-2026)
  • - ৩৩° সে:

ইরান ক্ষেত্রণাস্ত্র বানাবেই, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা

৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩২:৫৮

ইরান ক্ষেত্রণাস্ত্র বানাবেই, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আবারও শুরু হওয়ার আশাবাদ ব্যক্ত করেছে। তবে, স্পষ্ট লাল দাগ টেনে দিয়েছে দেশটি। তেহরান জানিয়েছে, তারা ক্ষেত্রণাস্ত্র বানাবেই। তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার টেবিলে আসবে না।

Ad

তেহরান আরও জানিয়েছে, একইসঙ্গে ইরানের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোই লক্ষ্যবস্তু হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আলোচনার আড়ালে চলা চাপ, নিষেধাজ্ঞা আর সামরিক সক্ষমতা প্রদর্শনের মধ্যেই এগোচ্ছে এই কূটনৈতিক টানাপোড়েন।

Ad
Ad

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শিগগিরই আবার শুরু হবে বলে তিনি আশা করছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওমানে মধ্যস্থতামূলক আলোচনার পর আগামী সপ্তাহে আরেক দফা বৈঠকের প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, শুক্রবারের আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ‘কখনোই আলোচনার বিষয় ছিল না’। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

তিনি জানান, মাসকাটে হওয়া আলোচনা পরোক্ষ হলেও ‘আমেরিকান প্রতিনিধিদলের সঙ্গে করমর্দনের একটি সুযোগ তৈরি হয়েছিল’। তার মতে, এই আলোচনা ‘ভালো একটি সূচনা’ ছিল, তবে আস্থা গড়ে তুলতে ‘এখনও অনেক পথ পাড়ি দিতে হবে’।

তবে ইরানের রাজধানী তেহরানের সাধারণ মানুষের মধ্যে এই আলোচনা নিয়ে তেমন আশাবাদ দেখা যায়নি। নিজের নাম প্রকাশ না করার শর্তে এক নারী আল জাজিরাকে বলেন, ‘আমার মনে হয় আগেরবারগুলোর মতোই এই আলোচনা কোনো ফল ছাড়াই শেষ হবে। দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় এবং পিছু হটতে রাজি নয়।’

কুয়েত বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ আবদুল্লাহ আল-শায়জি বলেন, তিনি নতুন কোনও সমঝোতার আশা করলেও খুব বেশি আশাবাদী নন।

কাতারের দোহায় আল জাজিরা ফোরাম থেকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান খুবই কঠোর এবং ইসরায়েলের প্ররোচনায় তারা ইরানের ওপর চাপ বাড়াতে চায়। তাদের ধারণা, ইরান এখন সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে, বিশেষ করে গত মাসের সরকারবিরোধী বিক্ষোভের পর, তাই সহজেই ছাড় আদায় করা যাবে।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ইসলামাবাদে হামলায় নিহত বেড়ে ৩৬, দায় নিল আইএস
ইসলামাবাদে হামলায় নিহত বেড়ে ৩৬, দায় নিল আইএস
৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৮:১০


কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত
কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত
৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩১:০৭


Follow Us