• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ দুপুর ০১:২৫:৩৩ (08-Feb-2026)
  • - ৩৩° সে:

ইসলামাবাদে হামলায় নিহত বেড়ে ৩৬, দায় নিল আইএস

৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৮:১০

ইসলামাবাদে হামলায় নিহত বেড়ে ৩৬, দায় নিল আইএস

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ইসলামাবাদে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। এর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

Ad

পাকিস্তানের ইসলামাবাদে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। এর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

Ad
Ad

শুক্রবার জুমার নামাজের সময় ইসলামাবাদের তারলাই এলাকার ইমামবাড়া কাসর-ই-খাদিজাতুল কুবরা মসজিদে এই হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় দেড়শর বেশি মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

এতে নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা কর্তৃপক্ষের। হামলার ঘটনার পরপরই রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শুক্রবারের এ ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বোমা হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মানুষ।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮
চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮
৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২৫:২৯








ইসলামাবাদে হামলায় নিহত বেড়ে ৩৬, দায় নিল আইএস
ইসলামাবাদে হামলায় নিহত বেড়ে ৩৬, দায় নিল আইএস
৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৮:১০



Follow Us